চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রাইস্টচার্চ ঘটনার প্রতিশোধ নিতেই শ্রীলঙ্কায় হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন চার্চ ও হোটেলে ভয়াবহ ওই হামলা নিউজিল্যন্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার প্রতিশোধ হিসেবেই চালানো হয়েছে।

রুয়ান উইজেওয়ারদেনে দেশটির সংসদে বলেন: ইস্টার সানডের অনুষ্ঠানে হামলার ঘটনার প্রাথমিক তদন্ত বলছে হামলাটি স্থানীয় দুই ইসলামিক দল এই হামলা চালিয়েছে। একটির নাম ন্যাশনাল তৌহিদ জামাত, এবং অন্যটি জামাত-উল-মুজাহিদিন।

তিনি সংসদে আরও বলেন: প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে শ্রীলঙ্কায় হামলা ক্রাইস্টচার্চে মসজিদে হওয়া হামলারই প্রতিশোধ।

রোববার সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৩২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫শ’রও বেশি। এ পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।

শ্রীলঙ্কার সরকার এই আক্রমণ ঠেকাতে ব্যর্থতার জন্য ক্রমাগত অন্যদের প্রশ্নের মুখে পড়ছে। আর শ্রীলঙ্কার এক মন্ত্রী আক্রমণের দায় দিয়েছে ন্যাশনাল তৌহিদ জামাত জঙ্গি গ্রুপের ওপর।

হামলায় আক্রান্তদের শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তিন মিনিটের নীরবতা পালন করা হয় শ্রীলঙ্কায়। অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা, জনগণ মাথা নিচু করে সম্মান প্রদর্শন করে নিহতদের প্রতি।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিতে বন্দুক হামলা চালান এক হামলাকারী। তার নির্বিচার গুলিতে ৫০ জন নিহত এবং ৩৯ জন আহত হন। হামলা চালানোর সময় ফেসবুকে সেটি লাইভ স্ট্রিমও করেছিলো হামলাকারী ট্যারান্ট। 

ট্যাগ: শ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দরকষাকষির ঐতিহ্য আওয়ামী লীগের: রিজভী

পরবর্তী

লালদিঘির ঐতিহাসিক জব্বারের বলীখেলা

পরবর্তী

লালদিঘির ঐতিহাসিক জব্বারের বলীখেলা

আইসিইউ-সুপারবাগ

বাংলাদেশের আইসিইউতে মৃত্যুর বড় কারণ সুপারবাগ

সর্বশেষ

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ জনের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

জীবনের ব্যস্ততায় নামাজ কেন হতে পারে আত্মশুদ্ধির বিরতি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT