চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের লজ্জার রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। খেলাটায় দাপট দেখানোর মতো দারুণকিছু ক্রিকেটারও আছে ওয়েস্ট ইন্ডিজের। রোববার রাতে সব চাপা পড়ে থাকল ছোট ফরম্যাটে তাদের নিজেদের সর্বনিম্ন রানে অলআউটের লজ্জার রেকর্ড গড়ার দিনে। পাকিস্তান ম্যাচটা জিতেছে ১৪৩ রানের রেকর্ড ব্যবধানেই।

করাচিতে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ২০৩ রান তোলে পাকিস্তান। জবাবে ১৩.৪ ওভারে ৬০ রানেই গুঁটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

যেটি টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন ইনিংসের রেকর্ড। আগেরটি ছিল ৭ উইকেটে ৭৯; জিম্বাবুয়ের বিপক্ষে ২০১০ সালে, পোর্ট অব স্পেনে। এদিন সেটা অধরাই থাকল।

Banglabid

সেখানে উল্টো স্বাদ পেয়েছে পাকিস্তান। টি-টুয়েন্টির ইতিহাসে ১৪৩ রানে জয় দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধান। এর চেয়ে বড় ব্যবধানে জয়টি শ্রীলঙ্কার দখলে, কেনিয়ার বিপক্ষে ১৭২ রানের; এসেছিল ২০০৭ সালে।

দুইশ পেরোনো লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই অংক ছুঁয়েছেন তিন জন। সর্বোচ্চটি স্যামুয়েলসের ১৮। এমরিট ১১ ও পল অপরাজিত ১০ রান করে আরও বড় লজ্জা এড়িয়েছেন। চার ব্যাটসম্যান ফিরেছেন শূন্য রানে।

পাকিস্তানের হয়ে দুই উইকেট করে নিয়েছেন তিন জন। আমির ২ ওভারে মাত্র ৩ রানে ২টি, আর মালিক ও নেওয়াজ নিয়েছেন ২টি করে উইকেট। হাসান আলি এক ওভারে এক উইকেট নিয়েছেন মেডেন ওভারের সঙ্গে।

Reneta

আগে টস হেরে ব্যাট করতে নেমে ফখর জামান ও বাবর আজমের শুরুর জুটিতে ৫ ওভারে ৪৬ রান পায় পাকিস্তান।

বাবর ১৭, ফখর ২৪ বলে ৩৯ রানে ফেরেন। তালাত ও সরফরাজ ৭৫ রানের জুটি গড়ে পরের কাজটা সারেন। অভিষিক্ত তালাত ৪১ ও অধিনায়ক সরফরাজ ২২ বলে ৩৮ রানের ঝড় তোলেন।

শেষ ধাপের কাজটা সারেন শোয়েব মালিক। ফাহিম আশরাফের সঙ্গে ১৭ বলে ৪৭ রান যোগ করেন। মালিক ১৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

চেলসির মাঠে জিতে ফিরল টটেনহ্যাম

পরবর্তী

এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করলো চীন

পরবর্তী

এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করলো চীন

ফাইল ফটো

এইচএসসি’তে প্রশ্নফাঁস ঠেকাতে লটারি সহ নানা উদ্যোগ

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT