চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পে ফিরেই ব্যাটিং অনুশীলনে তামিম

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:২৩ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং অনুশীলনে ক্যাম্পে ফিরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট কাটিয়ে ব্যাটিং অনুশীলনে তামিম। ছবি: সাকিব উল ইসলাম

চট্টগ্রামে তিনদিনের অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিন সকালে ড্রেসিংরুমের দরজায় আঘাত করে নিজেই আহত হন তামিম ইকবাল। ভারসাম্য হারিয়ে পড়ে যান ভাঙা কাঁচের ওপর। কাঁচের টুকরো পেটে ঢুকলে ঝরে রক্ত। ক্ষতের জায়গায় দিতে হয়েছে চারটি সেলাই। পরে পাঁচদিন বিশ্রাম নিয়ে মিরপুরে দ্বিতীয় দফায় শুরু হওয়া ক্যাম্পে ফিরেছেন এই বাঁহাতি ওপেনার।

তামিম সোমবার সকালে অনুশীলনে ফিরেই হাতে তুলে নেন ব্যাট। ঝুঁকি এড়াতে চেস্ট গার্ড পেটে বেঁধে নেন। নেট অনুশীলনে সাবলীলভাবেই সামলান রুবেল, মোস্তাফিজ, তাইজুলের বল। পরে বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী জানালেন, অনুশীলন চালিয়ে যেতে সমস্যা নেই তামিমের।

চোখের সমস্যা কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। ময়লাজাতীয় কিছু যাওয়ায় তার বাঁ-চোখ ফুলে উঠেছিল। যেজন্য অংশ নিতে পারেননি চট্টগ্রাম পর্বের সাতদিনের অনুশীলন ক্যাম্পে। ঢাকায় ক্যাম্প শুরুর প্রথমদিনই (রোববার) যোগ দিয়েছেন। করেছেন শুধু রানিং। সোমবার থেকে অবশ্য ব্যাটিং-বোলিংও শুরু করেছেন।

Banglabid

টেস্ট দলের বিবেচনায় থাকা ক্রিকেটারদের মধ্যে অনুশীলনে নেই আরও দুজন। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ খেলতে গেছেন সিপিএলে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ১৭ আগস্ট দেশে ফেরার কথা মিরাজের। কাছাকাছি সময়েই দেশে ফিরবেন সাকিব। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে এমন তথ্যই। সাকিব সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে ভালোই করছেন। তবে মিরাজ এখনও নিজেকে মেলে ধরার সুযোগ পাননি ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে। একাদশে সুযোগ মেলেনি দলটির প্রথম পাঁচ ম্যাচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালমেহেদী হাসান মিরাজসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধিক্কার জানাই সেই খুনিদের

পরবর্তী

বঙ্গবন্ধুর স্মরণে ‘বঙ্গবন্ধু বইমেলা’

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর স্মরণে 'বঙ্গবন্ধু বইমেলা'

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে পিভিসি ব্যানারে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রদ্ধা শুধু পিভিসি ব্যানারে না, বঙ্গবন্ধুর জীবন দর্শন অনুসরণ চাই

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT