চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পাস স্টার খোঁজার বিজ্ঞাপন নির্মাণ করলেন আদনান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৯
বিনোদন
A A

কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভেতর থেকে ‘ভাটিকা ক্যাম্পাস স্টার’ খুঁজে বের করা হবে। আর স্টার খোঁজার খবর অংশগ্রহণকারীদের কাছে পৌঁছাতে প্রচারণামূলক বিজ্ঞাপন নির্মাণ হচ্ছে। এটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা মাহমুদুল হাসান আদনান।

গত ২ মে দিনভর নগরীর মিরপুরের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এতে মডেল হিসেবে আছেন রিফা নানজিবা।

চ্যানেল আই অনলাইনকে মাহমুদুল হাসান আদনান বলেন, এশিয়ান কনজ্যুমার কেয়ার প্রাইভেট লিমিটেডের (ডাবর বাংলাদেশ) পণ্য ভাটিকা হেয়ার অয়েল পণ্যটির প্রচারকে ঘিরেই ভাটিকা ক্যাম্পাস স্টারের আয়োজন।

Banglabid

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণীরা যাতে প্রচারমূলক বিজ্ঞাপন দেখে এই আয়োজনে নিজেকে সম্পৃক্ত করতে আগ্রহী হন, সে দিকটি মাথায় রেখেই বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছে বলে জানান এই নির্মাতা।

তিনি বলেন, আমি এখন পর্যন্ত যে কাজগুলো করেছি, সেগুলোতে বিস্তারিত গল্প উপস্থাপন করতে চেয়েছি। আমার কাছে একটু থিমেটিক টাইপের গল্প বলতে ভালো লাগে। ভরপুর গ্ল্যামারের এই বিজ্ঞাপনেও তার ব্যতিক্রম হবে না। আমরা সবাই মিলে চেষ্টা করছি আলাদা কিছু করার। দেখা যাক অবশেষে কী হয়।

মাহমুদুল হাসান আদনান বলেন, ‘আমি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে অনেকদিন সহকারী হিসেবে কাজ করেছি। যার কারণে বিজ্ঞাপন ও ফিল্ম দুটোই নির্মাণের চর্চার মধ্য দিয়ে গিয়েছি। আমি পিঁপড়াবিদ্যা ও ডুব-এ সহকারী হিসেবে কাজ করেছি। এরপর ২০১৬ সালে এককভাবে নির্মাণ শুরু করি।

Reneta

কথা প্রসঙ্গে নির্মাতা জানান, ভাটিকা ক্যাম্পাস স্টারের বিচারক যারা থাকবেন, তারা দেশের বিভিন্ন ক্যাম্পাস ঘুরে ঘুরে স্টার খুঁজে বের করবেন। তাদের যে দিকগুলো সাধারণভাবে বিবেচনা করা হবে সেগুলো হলো- নাচ, গান, অভিনয় ও বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তার শিল্পচর্চা ও মননশীলতার জায়গা। চলতি মাসের শেষের দিকে বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে।

২০ সেকেন্ডের এই বিজ্ঞাপনটিতে দেখানো হবে, একজন তারকার জীবন কতটা রঙিন আলোয় আলোকিত। তাকে ঘিরে কত শত মানুষের ব্যস্ততা। কত কি কর্মযজ্ঞ চলে, জানান আদনান।

বিজ্ঞাপনটিতে চিত্রগ্রাহক (ডিওপি) হিসেবে কাজ করেছেন রফিকুল ইসলাম, পোশাক সজ্জাকারী আনিকা জাহিন, শিল্প নির্দেশক হাসান তারেক ও এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আছেন হাবিবুর রহমান তারেক। রানআউট ফিল্মসের ব্যানারে এটি নির্মিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে নকল ড্রাইভিং লাইসেন্স তৈরির কারখানা

পরবর্তী

সোমবার থেকে সৌদি আরবে পবিত্র রমজান

পরবর্তী

সোমবার থেকে সৌদি আরবে পবিত্র রমজান

কান শর্ট ফিল্ম কর্নারে আশরাফ শিশিরের ছবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT