চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরছে ‘হাওয়া’, আগ্রহ বাড়ছে দর্শকদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২২
বিনোদন
A A

মেজবাউর রহমান সুমনের পরিচালনায় প্রথম ছবি ‘হাওয়া’ মুক্তি পেতে যাচ্ছে ২৯ জুলাই। মুক্তির আগে ছবির টিম রাজধানী ও এর আশাপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। ভিন্নধর্মী প্রচারণায় ছবিটি দর্শকদের আগ্রহ বাড়াচ্ছে।

মাঝসমুদ্রে বিভিন্ন ঘটনার ঘাতপ্রতিঘাতে গন্তব্যহীন হয়ে পড়া একটি ফিশিং ট্রলারের আট মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে হাওয়া’র গল্প আবর্তিত হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছে ‘হাওয়া’র ট্রেলার ও গান।

বিশেষ করে ছবির সাদা সাদা কালা কালা গানটি দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। সুস্থধারার বাংলা ছবি দর্শকদের মাঝে সিনেমা হলে যাবার আগ্রহের যে জোয়ার সম্প্রতি তৈরি হয়েছে, ‘হাওয়া’ তা আরো এগিয়ে নেবে বলে মনে করছেন দেশের সিনেমাবোদ্ধারা।

Banglabid

সাধারণ দর্শক ও তরুণ প্রজন্মের মাঝে ‘হাওয়া’-কে ঘিরে এই আগ্রহকে আরো বেগবান করতে ছবিটির প্রচারণার উদ্দেশে টিম হাওয়া, সংগীতশিল্পী আরফান মৃধা শিবলু, ইমন চৌধুরী, তানজির তুহিন এবং ‘মেঘদল’ ব্যান্ডের সদস্যরা ঘুরছেন দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে।

চলচ্চিত্রটির নির্মাণ সংস্থা ফেসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড জানায়, ২৩ জুলাই সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে উপস্থিত ছিল ‘হাওয়া’র টিম। সেখানে হাজারও শিক্ষার্থী মেতে ওঠেন হাওয়া’র সঙ্গে।

২৪ জুলাই বেলা ৩টায় উপস্থিত থাকছে আমেরিকান ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে। বুয়েট অডিটোরিয়াম প্রাঙ্গণে দলটি হাজির হবে ২৫ জুলাই বিকাল ৫টায়। পরেরদিন ২৬ জুলাই বিকাল ৫টায় দলটি যাবে নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের ওপেন স্পেসে। ক্যাম্পাস প্রচারণার দিনগুলোতে ‘হাওয়া’-র কলাকুশলীরা চলচ্চিত্রটি সম্পর্কিত অনেক গল্প ও ব্যক্তিগত অভিজ্ঞতা তরুণদের সাথে ভাগাভাগি করছেন।

Reneta

প্রতিটি ক্যাম্পাসেই ‘মেঘদল’ ব্যান্ড, আরফান মৃধা শিবলু, ইমন চৌধুরী এবং তানজির তুহিনের অংশগ্রহণে থাকছে সংগীত পরিবেশনা। আরো থাকছে হাওয়া-র সাথে সম্পর্কিত ‘রাঁধুনী’-র কিছু প্রতিযোগিতামূলক প্রচারণা কার্যক্রম। যাতে অংশ নিয়ে দর্শকরা জিতে নিতে পারবেন ‘হাওয়া’-র ফ্রি টিকেট, টিশার্ট ও অফিসিয়াল পোস্টার।

বাংলাদেশে পর ‘হাওয়া’ মুক্তি পাবে উত্তর আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাসির উদ্দিন, সোহেল মণ্ডল, নাজিফা তুষি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীজাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়নাজিফা তুষিমেজবাউর রহমান সুমনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT