চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতূহল বাড়ালো ‘দ্য ম্যাট্রিক্স’র অ্যাকশনে ভরপুর নতুন ট্রেলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে সোমবার। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, ‘ম্যাট্রিক্স’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি হবে কুংফুতে ভরপুর।

ট্রেলারের শুরুতেই একটি কণ্ঠে শোনা যায়, ‘আমরা এটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ফেঁসে গিয়েছি।’ নিও ও ট্রিনিটিকে যন্ত্রের ফাঁদে আটকে পড়তে দেখা যায়। এতে মনে করা হচ্ছে আবারও ম্যাট্রিক্সের মিথ্যা বাস্তবতায় আটকে গেছেন তারা।

তিন মিনিট এক সেকেন্ডের এই ট্রেলারটি নতুন ছবিটি দেখার কৌতুহল বাড়িয়ে দিয়েছে বহুগুণে। ট্রেলারের কিছু দৃশ্য দর্শকদের খুব পরিচিত। আগের তিনটি ছবির কিছু দৃশ্যের ঝলক দেখানো হয়েছে ট্রেলারে।

Banglabid

সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এর ট্রেলারটি। ছবিটি বড় পর্দায় দেখার জন্য তর সইছে না ভক্তদের।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র ‘দ্য ম্যাট্রিক্স’-এ নিও চরিত্র দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন কিয়ানু রিভস। এই সিরিজের পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ (২০০৩) এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ (২০০৩) দারুণ জনপ্রিয়তা পায়।

আগের তিন পর্বের মতো এবারও পরিচালনায় থাকছেন লানা ওয়াচোস্কি। ছবিটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়ানু রিভসদ্য ম্যাট্রিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুরাদের অশ্লীল কথাবার্তার অডিও-ভিডিও সরানোর নির্দেশ

পরবর্তী

সুশান্তকে যে কারণে মিস করছেন সারা!

পরবর্তী

সুশান্তকে যে কারণে মিস করছেন সারা!

অভিনেতা খলিল উল্লাহ চলে যাওয়ার সাত বছর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT