চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়াড লিডারদের ফেসবুকে কার কতো ফলোয়ার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ২৪, মে ২০২২
আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী মোদী ও অন্যান্য বিশ্বনেতারা একসঙ্গে হেঁটে যাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে কোয়াড লিডারদের বৈঠক।

জাপানে মঙ্গলবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চলুন দেখে নেওয়া যাক কোয়াড লিডারদের ফেসবুকে কার কতো ফলোয়ার? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুকে ফলোয়ার সংখ্যা ৪৬ মিলিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ফেসবুকের ফলোয়ার ১১ মিলিয়ন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ফেসবুকের ফলোয়ার দুই লাখ চার হাজার। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ফেসবুকে ফলোয়ার ২৪ হাজার।

কোয়াড বৈঠকে মোদী জানান, কম সময়ের মধ্যেই বিশ্বের মঞ্চে গুরুত্বপূর্ণ জায়গায় আসীন হয়েছে চতুর্দেশীয় অক্ষ। যে অক্ষে আছে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। মোদি বলেন, ‘বর্তমানে কোয়াডের হাতে প্রচুর সুযোগ আছে এবং তা আরও বেশি প্রভাবশালী হয়ে উঠেছে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারীর কঠিন পরিস্থিতি সত্ত্বেও টিকা বণ্টন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ, জোগান ব্যবস্থার স্থিতিস্থাপকতা, বিপর্যয়ের মোকাবিলা এবং অর্থনৈতিক সহযোগিতার মতো ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় বাড়িয়েছি আমরা।’

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসন রুখতে কোয়াড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান মোদি।

তিনি বলেন, ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রেখেছে কোয়াড। গঠনমূলক কর্মসূচি নিয়ে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোয়াড এগিয়ে চলেছে। যা ভালো কাজের শক্তি।’ সঙ্গে মোদী বলেন, চার দেশের পারস্পরিক বিশ্বাস এবং দৃঢ়প্রতিজ্ঞার কারণে ‘নয়া উন্মাদনা এবং উৎসাহ পেয়েছে’ কোয়াডের মতো গণতান্ত্রিক শক্তি।

ট্যাগ: অ্যান্থনি আলবানিজজো বাইডেননরেন্দ্র মোদিফুমিও কিশিদা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

পরবর্তী

হরিয়ানার নিখোঁজ গায়িকার মরদেহ উদ্ধার

পরবর্তী
নিখোঁজ গায়িকার মরদেহ উদ্ধার, বাংলাদেশে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

হরিয়ানার নিখোঁজ গায়িকার মরদেহ উদ্ধার

চাকদা দক্ষিণ সিটি করপোরেশনের এডিস মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

এডিস মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটিতে ১০টি ভ্রাম্যমাণ আদালত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT