চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি ‘অপরিণত’, তার আচরণ তরুণদের ভুল বার্তা দিচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার এলবিডব্লিউ হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনের বলে। আম্পায়ার আউটও দিয়েছিলেন। রিভিউ নিলে বল স্টাম্প মিস করছে বলে নিশ্চিত হওয়া যায়। সেটা সহজভাবে নেয়নি বিরাট কোহলি। স্টাম্প মাইকের কল্যাণে ভারত অধিনায়কের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা হয়ে যায়। বিষয়টি ভালোভাবে নেননি গৌতম গম্ভীর।

কেপটাউনে সিরিজ নির্ধারনী ম্যাচে স্বাগতিক সাউথ আফ্রিকাকে চেপে ধরার সুযোগ ছিল ভারতের। রিভিউ সিস্টেমে সিদ্ধান্ত আসলে পছন্দ না হওয়ায় মাঠেই ক্ষোভ প্রকাশ করেন কোহলি, সঙ্গী হন অশ্বিন ও রাহুল।

প্রথমে মাইকের সামনে এসে সাউথ আফ্রিকান ব্রডকাস্টের উপর ক্ষোভ প্রকাশ করেন অশ্বিন, ‘জয়ের জন্য তোমাদের উচিত আরও ভালো বিকল্প খুঁজে বের করা।’

তাতে যোগ দেন অধিনায়ক কোহলি, ‘প্রতিপক্ষের কথা না ভেবে আপনারা নিজেদের দিকে মনোযোগ দিন। সবসময় জনগণের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করুন।’

লোকেশ রাহুল এসে তাতে ঘি ঢেলে ষোলোকলা পূর্ণ করার চেষ্টা করেন, ‘পুরো জাতি ১১ জনের বিরুদ্ধে নেমেছে।’

মাঠের কোহলির তাৎক্ষনিক এই আচরণ ভালোভাবে নেননি সাবেক ব্যাটার গম্ভীর।

‘কোহলি ব্যাপারটাকে অতিরঞ্জিত করেছে। সে অপরিণতের মতো আচরণ করেছে মাঠে। এটা একদমই উচিত হয়নি। কোহলি যেভাবে স্টাম্পের কাছে গিয়ে মাইকে কথা বলল, তা দৃষ্টিকটু। এই ভঙ্গিমায় কথা বলা একদমই উচিত নয়। ভারত দলের অধিনায়কের কাছ থেকে এরকম আচরণ কাম্য নয়।’

‘প্রযুক্তি আমাদের কারো হাতেই নেই। মায়াঙ্ক আগারওয়ালের কট বিহাইন্ডের আপিল করার সময় ডিন এলগার তো এই ভঙ্গিমায় আপিল জানায়নি। যদিও খালি চোখে তা আউট বলেই মনে হয়েছে।’

‘কোহলিকে দেখে অনেক ছেলেরা ক্রিকেট শিখছে, তারা ভুল বার্তা পাবে। এই টেস্টের ফলাফল যা-ই হোক, আপনি রেগে গিয়ে যা খুশি তাই করতে পারেন না। আমি আশা করি রাহুল দ্রাবিড় নিশ্চয় এ ব্যাপারে তাকে কথা শোনাবে।’

ট্যাগ: অশ্বিনএলগারকোহলিগম্ভীরদ্রাবিড়ভারতরাহুললিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেরে উঠতে মেসির বেশি সময় লাগছে

পরবর্তী

বাঁকখালী নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

পরবর্তী

বাঁকখালী নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

পুলিশের হাতে ধরা চোরের দল, প্রযুক্তি ব্যবহার করে চুরি ধরেছে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তি কাজে লাগিয়ে চোর ধরল পুলিশ

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT