চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের এক ম্যাচের দাম ৬০ কোটি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেট বোর্ডের মিডিয়া স্বত্ব পাওয়ার লড়াইয়ে অবশেষে সমাপ্তি এল। টানা তিন দিন ধরে চলা ই-অকশন থামে ৬,১৩৮ কোটি ১০ লাখ রুপিতে। তাতে কোহলিদের প্রতি ম্যাচের দাম দাঁড়িয়েছে ৬০ কোটি রুপির বেশি।

আগামী পাঁচ বছর বিসিসিআই’র সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া। এর মধ্যে থাকছে টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত ভারতীয় দল ও ঘরোয়া চ্যাম্পিয়নশিপের মিডিয়া স্বত্বও থাকছে স্টার ইন্ডিয়ার হাতে।

ভারতে এরকম অন-লাইনে স্বত্ব নিলাম এই প্রথম হল। তিনদিন শেষে বৃহস্পতিবার হেভিওয়েট সনি ও জিওকে ছাপিয়ে জিতে যায় স্টার ইন্ডিয়া। এজন্য অবশ্য ফেসবুক, গুগলও লড়াইয়ে ছিল। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে সম্প্রচার স্বত্ত্ব পেল স্টার ইন্ডিয়া।

আগে ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত এই স্বত্ব ছিল স্টারেরই হাতে। তখন ভারতের সব হোম ম্যাচের মূল্য ছিল ৩৮৫১ কোটি রুপি। প্রায় দেড় গুণেরও বেশি মূল্যে এবার সেই স্বত্ব বিক্রি করল বিসিসিআই।

বিসিসিআই’র কার্যনির্বাহী কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী টুইট করে জানান, ‘বিসিসিআই’র মিডিয়া স্বত্ব পাওয়ার জন্য স্টার ইন্ডিয়াকে শুভেচ্ছা।’

৬,১৩৮ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি হওয়া স্বত্বের হিসেবে ম্যাচ প্রতি হচ্ছে ৬০ কোটি ১০ লাখ। বছরের শুরুতে এই সংস্থাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্ব কিনে নিয়েছিল বিপুল রুপিতে। সেটাও আগামী পাঁচ বছরের জন্য।

Reneta

শুরুতে এই ই-অকশনে ছিল ফেসবুক, গুগলের মতো সংস্থাও। এ ছাড়া ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিসও। এই পুরো পাঁচ বছরের মধ্যে থাকছে ১০২টি ম্যাচ। ২০১৮’র জুন থেকে ২০২৩’র মার্চ পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিসিআইভারতীয় ক্রিকেট বোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ ৩ বাংলাদেশি নিহত

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এপেক্স ফুটওয়্যারের কারখানা পরিদর্শন করল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

মে ২৩, ২০২৬

কবে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান?

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণচেষ্টায় মাদ্রাসার প্রধান শিক্ষককে গণপিটুনির পর পুলিশে দিল জনগণ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT