চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে ‘চুমু’ দিতে মাঠে ঢুকে গেলেন ভক্ত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের প্রথমদিন, প্রথম সেশন। ম্যাচের ১৫তম ওভারের সময় মিডউইকেটে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি। এসময় নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে যান অতিউৎসাহী এক সমর্থক। ভারত অধিনায়ককে জড়িয়ে ধরার পর অনেকটা চুমুদেয়ার প্রস্তুতিও যেন নিচ্ছিলেন তিনি! কোহলি অবশ্য বাড়াবাড়ি হওয়াটা ঠেকিয়েছেন!

শুক্রবার রাজীব গান্ধী স্টেডিয়ামে দেখা মিলেছে ভক্তের পাগলামির এমন দৃশ্যেরই। মাঠে ঢুকে সেই ভক্ত প্রথমে সেলফি তুলতে চাইলে অনেকটা অনাগ্রহের সঙ্গেই মেনে নিয়েছেন কোহলি। কিন্তু সেলফি তুলেই থামতে চাননি সেই সমর্থক। কোহলিকে জড়িয়ে ধরেন, আবার চিবুক বরাবর চুমু খেতে চেষ্টা করেন জোরের সাথেই! পরিস্থিতি সামলে ভক্তকে সরিয়ে দেন ভারত কাপ্তান। ততক্ষণে নিরাপত্তা কর্মীরাও হাজির। তারা এসে আবেগী ভক্তকে সরিয়ে নিলে হাফ ছেড়ে বাঁচেন কোহলি।

এভাবে ম্যাচ বিলম্বিত হওয়ায় পানি পানের বিরতি ডাকেন আম্পায়াররা। সেসময় কোহলির সঙ্গে কথাও বলেন আম্পায়ার ইয়ান গৌল্ড। টিভি ক্যামেরায় ধরা পড়ে মানসিকভাবে বেশ অস্বস্তিতে ছিলেন ২৯ বছর বয়সী তারকা।

অস্বস্তিতে অবশ্য থাকারই কথা কোহলির। মাঠে প্রায়ই নিরাপত্তা বলয় ভেঙে তার দিকে ছুটে আসেন ভক্তরা। এই সিরিজেই রাজকোট টেস্টে প্রায় একই ঝামেলায় পড়তে হয়েছিল কোহলিকে। বারবার নিরাপত্তা ব্যবস্থা এভাবে ঝুঁকিতে পড়লে চিন্তা তো হওয়াই স্বাভাবিক ভারত অধিনায়কের!

ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতি রসাতলে যাবে: অর্থমন্ত্রী

পরবর্তী

সারা বিশ্বে ৪৮ ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকার আশঙ্কা

পরবর্তী

সারা বিশ্বে ৪৮ ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকার আশঙ্কা

মালাইকার সঙ্গে সম্পর্ক স্বীকার করতে যাচ্ছেন অর্জুন কাপুর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT