চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোর্ট বলতে চান মন্ত্রণালয় থেকে যেভাবে গেছে সেভাবেই রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন: অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৬
আদালত
A A
সিনহা

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি বলতে চান নিশ্চয়ই মন্ত্রণালয় থেকে যেভাবে গেছে সেভাবেই হয়তো রাষ্ট্রপতি নির্দেশনা দিয়েছেন।

বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতির এমন সিদ্ধান্তের বিষয়ে প্রধান বিচারপতির মনোভাব তুলে ধরে এসব কথা বলেন তিনি।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ১৫ জানুয়ারির মধ্যে বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের প্রজ্ঞাপন জারির নির্দেশ দেন।

Banglabid

সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হয়তো কোর্ট বলতে চান, যেহেতু রাষ্ট্রপতি শাসিত দেশ আমাদের না, মন্ত্রিপরিষদ শাসিত সরকার। এখানে রাষ্ট্রপতিকে বিশেষভাবে সংবিধানে দুটি ক্ষমতা দেওয়া আছে। প্রধানমন্ত্রীকে নিয়োগ করা ও প্রধান বিচারপতিকে নিয়োগ করা। বাকি কাজগুলো রাষ্ট্রপতি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। কাজেই তার কাছে যেসব সামারি যায়, সেসব বিভিন্ন মন্ত্রণালয় থেকে উদ্ভূত হয়। তিনি বলতে চান, এখানে নিশ্চয়ই মন্ত্রণালয় থেকে যেভাবে গেছে সেভাবেই হয়তো রাষ্ট্রপতি নির্দেশনা দিয়েছেন।

গত বছরের ৭ মে আপিল বিভাগের নির্দেশনার পর আইন মন্ত্রণালয় শৃঙ্খলা সংক্রান্ত একটি খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়। তবে আপিল বিভাগ ওই খসড়াটিকে মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি উল্লেখ করেন।

এরপর সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে ৬ নভেম্বরের মধ্যে তা গেজেট আকারে প্রকাশ করে আদালতকে জানাতে বলে।

Reneta

গত ৭ নভেম্বর আপিল বিভাগ অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে ২৪ নভেম্বর পর্যন্ত সময় দেন। পরে অ্যাটর্নি জেনারেলকে ২৪ নভেম্বর এবং ১ ডিসেম্বর দুই দফায় আরো দুই সপ্তাহের সময় দেন গেজেট প্রকাশ করতে।

৮ ডিসেম্বর নির্ধারিত দিনে প্রধান বিচারপতি শুনানিতে উপস্থিত অ্যাটর্নি জেনারেলকে বলেন, “আপনাকে মৌখিকভাবে বলছি, সোমবার সকাল ৯টায় দুই সচিবকে নিয়ে হাজির হবেন। এটা একটা মেসেজ। পারলে ওই দুইজনকে আইনের খসড়া নিয়ে হাজির হতে বলবেন।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT