চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোম্যান বললেন, ‘সব মিথ্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

তার পরিকল্পনায় খেলোয়াড়রা বিশ্রাম পান না, যে কৌশলে খেলানো হয় তাতেও সন্তুষ্ট নন তারা, রোনাল্ড কোম্যানকে নিয়ে এমন প্রশ্ন ওঠার পর সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা কোচ। তার ব্যাপারে খেলোয়াড়দের মধ্যে কোনো অসন্তুষ্টি কাজ করছে না বলেও জানিয়েছেন ডাচম্যান।

লা লিগায় ১০ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে আছে বার্সেলোনা। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচ হেরেছেন লিওনেল মেসিরা।

বার্সার এমন দুর্দশার পেছনে কোম্যানের ৪-২-৩-১ ফর্মেশনের দায় আছে বলে দাবি করেছিল একটি কাতালান গণমাধ্যম। নিজেদের প্রিয় ৪-৩-৩ ফর্মেশনে ফেরার জন্য কোচের কাছে অনুরোধ জানিয়েছেন খেলোয়াড়রা, এমন কথাও উঠে এসেছে প্রতিবেদনে।

Banglabid

লেভান্তের বিপক্ষে রোববার ন্যু ক্যাম্পে ম্যাচের আগে সব অভিযোগকে অস্বীকার করেছেন কোম্যান, ‘এটা একদমই সত্য না, সব মিথ্যা। খেলোয়াড়রা কখনই একথা বলেনি।’

‘বিশ্বাস করি খেলোয়াড়রা আমাকে সমর্থন করে। তাদের আত্মবিশ্বাস ছাড়া আমি মোটেও নিজের কাজটা ঠিকভাবে করতে পারতাম না। সুতরাং আমি নিশ্চিন্ত। তবে দলের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন, সেটা যেকোনো কোচই হতো। আমাদের অনেক বিষয়ে উন্নতি করতে হবে।’

দশ ম্যাচের মধ্যে তিন ম্যাচে হার, আর দুই ড্র নিয়ে ১৯৮৭ সালের পর সবচেয়ে বাজেভাবে মৌসুম শুরু করেছে বার্সা। মাঠে খেলোয়াড়দের বাজে অবস্থার জন্য মানসিক সমস্যাকেই দায় দিচ্ছেন কোম্যান।

Reneta

‘দলের সবার যথেষ্ট ব্যক্তিত্ব ও অভিজ্ঞতা আছে। এমন অবস্থায় অভিজ্ঞ খেলোয়াড়দের অনেক বছর ধরে এগিয়ে আসতে দেখা গেছে। ভালো খেলোয়াড়রা সবসময়ই সামনে থেকে নেতৃত্ব দেয়।’

‘মনে হয় না মানসিক সমস্যার জন্য মনোবিদের প্রয়োজন আছে। বার্সার খেলোয়াড় হলে চাপ থাকবেই। সেটাকে জয়ও করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনারোনাল্ড কোম্যানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিছিয়ে থেকেও যেখানে এগিয়ে খুলনা

পরবর্তী

Ziaur Rahman: The Versatile Musician  

পরবর্তী

Ziaur Rahman: The Versatile Musician  

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৫.৮০

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT