চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি টাকার সেটে ‘সাত ভাই চম্পা’

হাসান আহমেদ হাসান আহমেদ
১১:৪৬ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
সাত ভাই চম্পা

পুরো গল্পটা স্বপ্ন দেখার। সাহসের এবং চ্যালেঞ্জ নেওয়ার। চ্যালেঞ্জ নিয়েছে চ্যানেল আই তথা ইমপ্রেস। চ্যালেঞ্জ নিয়েছেন তরুণ নির্মাতা রিপন নাগ এবং তার বাহিনী। ১১০০০ বর্গফুটের সেটে ২৬ টি জোনে কাজ চাট্টিখানি কথা নয়। কী নেই সেখানে। ‘সাত ভাই চম্পা’র সেটে। জনপ্রিয় বাংলা লোকগাথা ‘সাত ভাই চম্পাকে বিপুল ব্যয় এবং বিশাল আয়োজনে নতুন বছরের ফেব্রুয়ারির শেষভাগে টেলিভিশন সিরিজ হিসেবে আনতে চলেছে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই।

প্রায় কোটি টাকার সেটে আছে নজরকাড়া রাজপ্রাসাদ, জমকালো রানীদের ঘর, পাহাড়ি ঝর্ণায় তৈরি হওয়া পদ্ম-পুকুর। ঝর্ণা থেকে কল কল শব্দে অবিরাম নেমে আসছে পানি। নামছে পদ্ম-পুকুরে। পুকুরে ভাসছে লাল-সাদা পদ্ম-শাপলা ফুল। তার পাশেই ধবধবে সাদা ফুলে ভরা ওষধি গাছ। সবুজ ঘাসের উপর ছড়িয়ে আসে সাদা সাদা ফুল। গাছে বাঁধা রাজকীয় দোলনা। দোলনায় দোল খাচ্ছে চম্পাবতী। সঙ্গে ৩২ লক্ষ টাকার প্রপস, মুখ্য ৬০ ও মোট ৮০টি চরিত্রের জন্য প্রায় সহস্রাধিক পোশাক।  ৩০০ পর্বের টেলি সিরিজের অন্যতম বিষয় হচ্ছে ময়মনসিংহ গীতিকার বাংলা লোকগাথা ‘সাত ভাই চম্পা’।

আর ৬দিনের শুট হলে ৬০ পর্বের কাজ শেষ হয়ে যাবে জানান পরিচালক রিপন নাগ। এটি তার প্রথম টেলিভিশন সিরিজ নির্মাণ। এর আগে কেবল টিভিসি এবং কর্পোরেট প্রোফাইল তৈরি করতেন। তার নিজের একটি প্রযোজনা সংস্থা রয়েছে নাম ডার্ক রুম। প্রথম থেকে নির্মাতা চেয়েছেন দেশীয় গল্প নিয়ে একটি টেলি সিরিজ করবেন। স্বপ্ন পূরণের জন্য ছুটে আসেন ইমপ্রেসের কাছে। ডিরেক্টর মার্কেটিং ইবনে হাসান সেই সুযোগ করেন দেন তাকে।

Banglabid

২০১৬ সালের অক্টোবর থেকে প্রি প্রোডাকশন্স এর কাজ শুরু হয়। ২০১৭ সালের এপ্রিলে শুরু হয়েছে শুটিং।

টেলি সিরিজে মহারাজা বিজয় বাহু চরিত্রে অভিনয় করেছেন অমিত সিনহা। যিনি পেশায় ডাক্তার। তার বড় রাণী শানরৈ দেবী শানু, মেজ রানী দোলন, মহামন্ত্রী আহমেদ শরীফ, মন্ত্রী ১ চরিত্রে চ্যানেল আল্টিমেট ম্যান সিজন ২ এর চ্যাম্পিয়ন ইন্দ্রজিৎ, মন্ত্রী ২ চরিত্রে নাদের খান। এছাড়া চরিত্র নির্বাচনেও আছে আরো চমক।

‘তবে চম্পাবতী কীভাবে জন্ম নেয়। কোন রানীর ঘরে? নাকি কোন সাধারণ ঘরে জন্ম নেয় সাত ভাইয়ের এক বোন চম্পা? এ চরিত্রে কে অভিনয় করছেন? একাধিক প্রশ্নে পরিচালকের সহাস্য উত্তর, ‘সে তো এখনও ঠিকই হয়নি।’ তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা শুরু থেকে দর্শককে অপেক্ষায় রাখতে চাইছি। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গকে সহজ কায়দায় তুলে ধরার চেষ্টা রাখছি। আর কৌতূহলী করতে চাইছি চম্পা সম্পর্কে।’

Reneta

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর চ্যানেল আই অনলাইনকে বলেন, টেলি সিরিজটি আমাদের দেশী দর্শককে আনন্দ দেবে। এতে আমাদের দেশের লোকজ সংস্কৃতি ফুটে উঠবে। পর্দায় দর্শক দেখে খুশি হলেই আমাদের শ্রম সার্থক হবে।’

টেলি সিরিজটির পর্ব এবং গল্প বিন্যাস পরিচালকের নেতৃত্বে করেছেন নাজাকাত আহমেদ খান ও ইমতিয়াজ সজীব। ডিওপি (ডিরেক্টর অব ফটোগ্রাফি)হিসেবে রয়েছেন আসিফ, শিল্প নির্দেশনায় চারুকলার চয়ন কুমার দাস এবং পোশাক পরিকল্পনায় নওশিন নদী। সিরিজটির নির্বাহী প্রযোজক ইসমাত আরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটি টাকাচ্যানেল আই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেপ টাউনের রাস্তায় কোহলি-ধাওয়ানের ‘ভাঙড়া’

পরবর্তী

কৃষিকে কোনভাবেই অবহেলা করা যাবে না: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী

কৃষিকে কোনভাবেই অবহেলা করা যাবে না: প্রধানমন্ত্রী

সুন্দরের প্রত্যাশায় সাকিব, নতুনের অপেক্ষায় মুমিনুল

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT