চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার: ঢাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৮:২৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
শিক্ষা
A A
কোটা

ফাইল ফটো

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।

কোটা সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেয় ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।

Banglabid

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার ও আটককৃতদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৪টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। অনির্দিষ্টকালের জন্য তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজ বিজ্ঞান বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে প্রায় চারদিন ধরে। বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানের মুক্তির দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছেন বিভাগের শিক্ষার্থীরা। একই দাবিতে গত বুধবার বিভাগের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও ক্লাস চলাকালীন অবস্থান কর্মসূচি করার ঘোষণা দেন তারা। এছাড়াও অনুষদের যোগাযোগ বৈকল্য বিভাগের দ্বিতীয় বর্ষ, শান্তি ও সংঘর্ষ বিভাগ (মাস্টার্স), উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে (চতুর্থ বর্ষ) ক্লাস বন্ধ রয়েছে।

কলা অনুষদভুক্ত বাংলা বিভাগ, আরবি সাহিত্য বিভাগ, আইন অনুষদভুক্ত আইন বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে প্রায় দশদিন ধরে। বিভাগুলোতে একাধিকবার ক্লাসে বসার ঘোষণা দিলেও কোনো ক্লাস হয়নি।

Reneta

জীববিজ্ঞান অনুষদভুক্ত অণুজীববিজ্ঞান বিভাগ; ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, মার্কেটিং বিভাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ ও সমাজকল্যাণ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের বন্ধু মশিউরকে কোটা সংষ্কার আন্দোলনে যুক্ত থাকার অপরাধে ছাত্রলীগ হল থেকে ধরে নিয়ে গেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার কিছুই জানে না। প্রশাসন অভিভাবকের মতো আচরণ করছে না। অন্যায়ভাবে তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা চাই মশিউরকে অবিলম্বে মুক্তি দেয়া হোক। তা না হলে আমরা ক্লাসে ফিরবো না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, আমি যতটুকু জানি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই ক্লাস হয়েছে। তবে যে বিভাগগুলোতে ক্লাস হয়নি সেসব বিভাগের শিক্ষার্থীদের বলবো দাবি দাওয়া থাকলে বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কাছে উত্থাপন করবেন। আমরা বসে সেটার সমাধান করবো। ক্লাস পরীক্ষা বর্জন করা কোনো সমস্যার সমাধান নয়। এতে শিক্ষার্থীরাই পিছিয়ে পড়বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটাকোটা সংস্কারঢাবিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশ্নবিদ্ধ নির্বাচন কেউই চায় না

পরবর্তী

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়

পরবর্তী

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়

মুশফিকুর রহিম

সবচেয়ে ‘অভিজ্ঞ’ টেস্ট খেলোয়াড় এখন মুশফিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT