চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কে হবে মাসুদ রানা’র গ্র্যান্ড ফিনালে নাচবেন বিচারকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

সময়ের সবচেয়ে আলোচিত রিয়্যালিটি শো ‘মেন’স ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো- কে হবে মাসুদ রানা?’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে চলতি মাসের মধ্যে। ফাইনালের মঞ্চে পারফর্মেন্সের জন্য ঈগলস ডান্স কোম্পানীর স্টুডিওতে চলছে মহড়া।

কোরিওগ্রাফার তানজিল আলমের তত্ত্বাবধায়নে সেরা তিনজন প্রতিযোগী রাসেল, জুনায়েদ এবং সাজ্জাদ অনুশীলনে ব্যস্ত। তাদের সঙ্গে জুটি হয়ে মঞ্চে পারফর্ম করবেন সময়ের জনপ্রিয় তিন অভিনেত্রী। যেটা আপাতত থাকছে চমক হিসেবে।

প্রতিযোগী ছাড়াও মঞ্চে দেখা যাবে বিচারকদের নাচ। কোরিওগ্রাফার তানজিল আলম জানান, ‘কে হবে মাসুদ রানা’র চূড়ান্ত পর্বে মঞ্চে নাচবেন রিয়্যালিটি শো’র মূল বিচারক ফেরদৌস-পূর্ণিমা। আরও থাকবেন বিদ্যা সিনহা মিম।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, সবকিছুতেই নতুনত্ব চাই। তাই নতুনদের প্রানবন্ত রাখতে এবং উৎসাহ প্রদান করতেই মঞ্চে তাদের জন্য পারফর্ম করবো। আমাদের পারফর্মেন্সের কোরিওগ্রাফি করছে তানজিল, যা বরাবরের মতোই স্মার্টলি পরিবেশনায় সকলকে মুগ্ধ করবে।

চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, চ্যানেল আই সবসময়েই নতুনত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। এজন্য বহুবিধ কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। নতুনদের অনুপ্রাণিত করতে তানজিলের কোরিওগ্রাফিতে আমরা পারফর্মেন্স নিয়ে আসছি। যা চূড়ান্ত পর্বে দেখা যাবে চ্যানেল আই’এর পর্দায় ।

নিত্যপরিচালক তানজিল আলম বলেন, অনুষ্ঠানের চূড়ান্ত তিনজন প্রতিযোগী অনেক পরিশ্রম করছেন মহড়া নিয়ে। তাদের সঙ্গে ফেরদৌস ভাই, পূর্ণিমা আপু এবং মিমের পারফর্মেন্স নিয়ে আমি খুবই এক্সাইটেড। দর্শকরা এবার নতুন এবং চমকপ্রদ পারফর্মেন্স উপভোগ করবে ‘মেন’স ফেয়ার এন্ড লাভলী চ্যানেল আই হিরো কে হবে মাসুদ রানা’র চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায়।

‘মেন’স ফেয়ার এন্ড লাভলী চ্যানেল আই হিরো কে হবে মাসুদ রানা’ এর পৃষ্ঠপোষকতায় করেছে ‘মেন’স ফেয়ার এন্ড লাভলী এবং চ্যানেল আই। আয়োজন সূত্রে জানা যায়, চলতি মাসের যে কোনো শুক্রবার চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘কে হবে মাসুদ রানা’র গ্র্যান্ড ফিনালে।

ট্যাগ: কে হবে মাসুদ রানাচিত্রনায়ক ফেরদৌসতানজিল আলমপূর্ণিমামিমলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিকারুননিসায় নতুন অধ্যক্ষ: হাইকোর্টের আদেশ মঙ্গলবার

পরবর্তী

বৃষ্টি বোমার জন্য প্রস্তুত হচ্ছে সিডনিবাসী!

পরবর্তী

বৃষ্টি বোমার জন্য প্রস্তুত হচ্ছে সিডনিবাসী!

চাঁদপুরের সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করতে হবে: সাইফুল আলম

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT