চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানির বর্জ্য ও চামড়া ব্যবস্থাপনায় বিশেষ পদক্ষেপ জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০১ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A
কোরবানির বর্জ্য ও চামড়া ব্যবস্থাপনা

করোনার সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে, আজ করোনায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছে। তাই এবছরের কোরবানিতে বাড়তি সতর্কতা অবলম্বন খুবই জরুরি। পশু জবাইয়ের পরে বর্জ্য দ্রুত পরিষ্কার ও চামড়া ব্যবস্থাপনায় যেনো কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেবিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

রাজধানীতে কিছুটা বিধিনিষেধ থাকলেও গ্রামে-গঞ্জে যেখানে সেখানে কোরবানি করা হয়, যা পরবর্তীতে দুর্গন্ধ ছড়িয়ে মানুষের জীবন যেমন দূর্বিষহ করে তোলে, তেমনি পরিবেশও নষ্ট হয়। এক্ষেত্রে যত্রতত্র নয়, একটা নির্দিষ্ট জায়গায় কম জনসমাগম ব্যবস্থায় পশু জবাইয়ের ব্যবস্থা করা উচিত প্রশাসনিক ও সামাজিকভাবে। এতে করে সংক্রমণ ঝুঁকি যেমন কমবে, তেমনি পরিবেশও ভাল থাকবে। বিভিন্ন সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করাসহ তাদের বিশেষ ভাতার ব্যবস্থা করা যেতে পারে, কাজের গতি বাড়ানোর জন্য।

বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি আরেকটি বিষয় জরুরি, তা হচ্ছে চামড়া ব্যবস্থাপনা। গেল কয়েক বছর হলো দেশজুড়ে চামড়া বিষয়ে মারাত্মক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। সঠিক নিয়মে চামড়া সংগ্রহ থেকে শুরু করে দাম না পাওয়া নিয়ে চরম হতাশা রয়েছে সারাদেশে। এবিষয়ে নজর দেয়া জরুরি।

কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে তিনটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কোরবানির চামড়া যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণের জন্য ক্রেতা ও বিক্রেতা পর্যায়ে সচেতনতা সৃষ্টি, মসজিদ, মাদরাসা, এতিমখানা এবং অন্যান্য স্থানে সংরক্ষিত কাঁচা চামড়ায় যথাসময়ে প্রয়োজনীয় লবণ প্রয়োগ নিশ্চিত করণের কাজ করবে কমিটিগুলো। পচন রোধে কোরবানির দিন হতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কাঁচা চামড়া যাতে ঢাকা অভিমুখে পরিবহন না করা হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত সম্পন্ন করবে তারা।

জনসচেতনতা সৃষ্টির জন্য বিটিভিসহ বেসরকারি টিভি চ্যানেলসমূহে টিভি কর্মাশিয়াল (টিভিসি) প্রচার, ৫টি গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এসব উদ্যোগ বেশ ইতিবাচক।

নানা প্রশাসনিক ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্ঠায় কোরবানির আগে ও পরে দেশের সার্বিক পরিবেশ সুন্দর থাকুক, এই আমাদের প্রত্যাশা।

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে মৃত্যু ১৮ হাজার ছাড়াল

পরবর্তী

২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিলেন ১ লাখ ৮১ হাজার মানুষ

পরবর্তী
বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য প্রস্তুত স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিলেন ১ লাখ ৮১ হাজার মানুষ

মুসল্লিরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ-উল-আযহা পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদ-উল-আযহা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT