চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন ছিল প্রিন্সেস ডায়ানার বিয়ের আগের রাত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
বিনোদন
A A
প্রিন্সেস ডায়ানা

আরেকটি রাজকীয় বিয়ের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, তারপরই সেই আকাঙ্ক্ষিত ক্ষণ। এই দিনে প্রিন্স হ্যারি নিশ্চয়ই সবচেয়ে বেশি মনে করবেন তার মা প্রিন্সেস ডায়ানাকে। ২০ বছর আগে কার দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা।

টিনা ব্রাউনের লেখা ‘দ্য ডায়ানা ক্রনিকেলস’ বই থেকে জানা যায়: বিয়ের আগের রাতে খুবই অস্থির ছিলেন ডায়ানা। এমনকি সেই রাতে বাইসাইকেল চালাতে চালাতে তিনি গাইছিলেন, আমি যুবরাজকে বিয়ে করতে যাচ্ছি কাল। অস্থির হয়েই বিয়ের আসর ক্লিয়ারেন্স হাউজের একপাশে পড়ে থাকা সাইকেলটা তুলে নিয়ে চালাতে চালাতে তিনি ক্রমাগত বেল বাজাতে এবং গাইতে থাকেন।

শুধু তাই নয়, মার্চ থেকে জুলাইয়ের ২৯, বিয়ের দিনটির মধ্যে নাকি ১৪ পাউন্ড ওজন কমে যায় ডায়ানার। কোমরও ২৯ থেকে কমে সাড়ে ২৩ হয়ে যায়। আবার বিয়ের আগের রাতে এত বেশি খান যে অনেকটা অসুস্থ হয়ে পড়েন।

Banglabid

অবশ্য বিয়ের আগের রাত মেগানের কেমন কেটেছে সেটা এখনো জানা যায়নি।

প্রিন্সেস ডায়ানার সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্ক ছিলো খুবই গভীর। তাই সবারই ধারণা, প্রিন্স হ্যারি কোনো না কোনো উপায়ে নিজের বিয়েতে মায়ের উপস্থিতি রাখবেনই।

বিয়ের মঞ্চের পেছনে ঠিক কী কী হবে সেসব বিষয়ে এখনো কোনো কিছুই সামনে আসেনি। সবকিছুই এখনো অন্ধকারেই রয়েছে তবুও এক বিশেষজ্ঞের দাবি ফুল দিয়েই হয়তো মাকে শ্রদ্ধা জানাবেন হ্যারি।

Reneta

অনলাইনে ফুল বিক্রেতা লানা এলি বলেন: বিয়েতে ফুলের ব্যবহার শুধুমাত্র সুন্দর দেখানোর জন্যই নিশ্চয়ই হবে না।প্রিন্সেস ডায়ানা

আকর্ষণীয় সব ফুল দিয়ে হ্যারি ও মেগানের বিয়ের মঞ্চটা সাজিয়েছেন ফিলিপ্পা ক্রাড্ডক। তাতে থাকছে পিওনিস, সাদা গার্ডেন রোজ, ফক্সগ্লোভস ফুল। সঙ্গে আরো থাকছে বিচ, বির্চ ও হর্নবিম।

এলি বলেন: সাদা গার্ডেন রোজই হয়তো মায়ের জন্য হ্যারির ভালোবাসার প্রকাশ। কারণ অনেকেই জানেন, এটা প্রিন্সেস ডায়ানার প্রিয় ফুল ছিল। গত বছরে তার মৃত্যুর ২০ বছরকে সামনে রেখে কেনসিংটন প্যালেসে প্রচুর সাদা গোলাপ লাগানো হয়।

রাজবিয়ের অনেক অনেক ফুলই স্থানীয়ভাবে সংগ্রহ করা আর কিছু বিশেষ ফুল ক্রাউন এস্টেটের বাগান থেকে সংগ্রহ করা, কিছু উইন্ডসরের গ্রেট পার্ক থেকে।

তবে ক্রাড্ডক নিজেই বলেন: ফুলগুলো হ্যারি ও মেগানের সম্পর্ককেই ফুটিয়ে তুলবে। সঙ্গে প্রচারণা চালাবে স্থানীয় উৎস, মৌসুম ও স্থায়িত্বকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিন্স হ্যারিপ্রিন্সেস ডায়ানামেগান মর্কেললিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT