চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ হতাশ হবে না: ভালোবাসা দিবসের নাটক প্রসঙ্গে হিমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A
নাটক প্রসঙ্গে হিমির হাস্যোজ্জ্বল ছবি, ভালোবাসা দিবসের আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ দিবসকে ঘিরে শিল্পী-নির্মাতাদের ব্যস্ততা থাকে তুঙ্গে। তারপরও দর্শকদেরকে নতুন ও ভালো কাজ উপহার দেওয়ার লক্ষ্যে প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়ে কাজ করে থাকেন। এবার ভালোবাসা দিবসে ৪টি নাটক নিয়ে হাজির হচ্ছেন ‘হাউজ নং ৯৬’-খ্যাত নির্মাতা মাহমুদুর রহমান হিমি।

হিমির নাটকগুলোর নাম ‘পার্টনারশীপ আনলিমিটেড’, ‘পার্থক্য’, ‘প্রেমরোগ’ এবং ‘ইয়ার মেট’। এরমধ্যে রোমান্টিক-কমেডি ধাঁচের নাটক ‘পার্টনারশীপ আনলিমিটেড’ এ জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহ্জাবীন চৌধুরী। একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর নাটকটি ইউটিউব চ্যানেলেও অবমুক্ত হবে।

একই দিনে প্রচার ‘পার্থক্য’। পিওর রোমান্টিক গল্পের এ নাটকে অভিনয় করেছেন মেহ্জাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব প্রমুখ। এদিন রাতেই ইউটিউবেও দেখা যাবে নাটকটি।

রমকম গল্পে ‘প্রেমরোগ’ নাটক প্রচারিত হবে ১৫ ফেব্রুয়ারি। ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ অভিনীত এ নাটকটি একইদিনে ইউটিউবে অবমুক্ত হবে।

ক্যাম্পাস লাভস্টোরির গল্পে ফারহান আহমেদ জোভান ও সাফা কবির অভিনীত ‘ইয়ার মেট’ প্রচারিত হবে ১৫ ফেব্রুয়ারি রাতে। একইদিনে বঙ্গ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে নাটকটি।

ভালোবাসা দিবসের কাজগুলো প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ‘বিশেষ দিবসগুলোকে ঘিরে কাজও অনেক বেশি হয়, যার কারণে আমাদের ব্যস্ততাও বেশি থাকে। এবার আমার আরও বেশকিছু কাজ আসার কথা ছিলো কিন্ত কিছু অনাকাঙ্ক্ষিত কারণে সেগুলো আর আসছে না এখন। চারটি কাজই প্রচারে আসছে।’

তিনি বলেন, কাজ কম হলেও প্রতিটা নাটকেই চেষ্টা করেছি নতুনত্ব রাখার, দর্শকরা যেন ভালোবাসার অনুভূতিগুলো নতুন করে খুঁজে পায়। চারটা নাটকের গল্প চার রকমের, প্রতিটা গল্পেই দর্শক নতুন এবং ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি, কেউ হতাশ হবে না। দেখার পর কাজগুলো কেমন লেগেছে, দর্শকের কাছ থেকে সেগুলো জানার অপেক্ষায় রইলাম।

ট্যাগ: তাসনিয়া ফারিণতৌসিফ মাহবুবনাটকভালোবাসা দিবসহিমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনাক্ত ১৯ লাখ ছাড়াল

পরবর্তী

প্লে-অফের আগে অধিনায়ক বদলাল কুমিল্লা

পরবর্তী
কুমিল্লা দলের অধিনায়ক ও কোচের আলোচনা, মাঠে প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লে-অফের আগে অধিনায়ক বদলাল কুমিল্লা

বাংলাদেশের রাজনীতিবিদরা এক অনুষ্ঠানে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেওয়া উচিত: এলজিআরডি মন্ত্রী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT