চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেউ প্রভাব খাটাতে চাইলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন’

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
২:১৬ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

যত প্রভাবশালীই হোক, সেটা নিজ দলের হলেও, কারও অন্যায়কে প্রশ্রয় না দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে বুধবার অনুষ্ঠিত হয় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়। সেখানে অংশ নেন শীর্ষ থেকে শুরু করে মাঠ পর্যায়ে কাজ করা পুলিশ কর্মকর্তারা।

Banglabid

প্রধানমন্ত্রী তার ভাষণে জাতীয় নির্বাচনের আগে-পরে বিএনপি-জামায়াতের সহিংসতা ও আগুন সন্ত্রাস প্রতিরোধে পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করেন।

উল্লেখ করেন আইন-শৃঙ্খলা ঠিক আছে বলেই বিভিন্ন ক্ষেত্রে দেশ উন্নতি করছে। আগামী দিনে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে অন্যান্য সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ যেনো কোনোমতেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, চোরাচালান ও নারী-শিশু পাচার যেনো বন্ধ হয় সেদিকে পুলিশকে খেয়াল রাখতে হবে।

Reneta

তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় গ্রামাঞ্চলে অনেক দুর্বল পরিবারের জমিজমা কেড়ে নেয়া হয়, তাদের ওপর নির্যাতন হয়। তখন তারা আশ্রয় চায় পুলিশের কাছে।’

‘কিছু কিছু প্রভাবশালী ব্যক্তি নানা রাজনৈতিক পরিচয়ে সেখানে প্রভাব খাটাতে চেষ্টা করে,’ বলেন প্রধানমন্ত্রী, ‘এখানে আমার সুনির্দিষ্ট নির্দেশ থাকবে, কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, সে যত প্রভাবশালীই হোক। এসব দুর্বল পরিবারকে অবশ্যই আপনাদের সুরক্ষা দিতে হবে। আমার দলেরও কেউ যদি এভাবে প্রভাব খাটাতে চায় তাহলেও আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।’

পুলিশ যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে সেজন্য যে ধরনের সুযোগ সুবিধা দরকার তা পূরণের আশ্বাস দেন শেখ হাসিনা।

কর্মকর্তাদের তিনি বলেন, ‘আপনার কর্মক্ষেত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মানুষের মনে একটি বিশ্বাস বা আস্থা তৈরি করা যে এখানে (পুলিশের কাছে) গেলে তারা অন্তত নিরাপত্তা পাবে, ন্যায়বিচার পাবে। এদিকে লক্ষ্য রাখতে হবে আর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন এবং ‘চেইন অব কমান্ড’ মেনে চলবেন।

এর আগে পুলিশ কর্মকর্তারা তাদের বক্তব্যে মাঠ পর্যায়ে টহলের জন্য গাড়ির সংখ্যা বাড়ানো, থানার পরিসর বৃদ্ধি, নারী পুলিশের জন্য ব্যারাক নির্মাণ, পুলিশ ডিভিশন গঠন, বীমা চালু, পুলিশ মেডিকেল কলেজ ও পুলিশ ব্যাংক প্রতিষ্ঠাসহ বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কেউ প্রভাব খাটাতে চাইলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন’

পরবর্তী

বিয়ে করলেন না বিরাট-আনুশকা!

পরবর্তী

বিয়ে করলেন না বিরাট-আনুশকা!

বিয়ে করলেন না বিরাট-আনুশকা!

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT