চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকলীগের সম্মেলন: নেতৃত্বে দেখা যেতে পারে যাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:৫৯ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

কৃষকদের সংগঠন হলেও তাদের সাম্প্রতিক কোন সমস্যায় সোচ্চার থাকতে দেখা যায়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগি সংগঠন কৃষকলীগকে। সংগঠনটির অনেক নেতার নাম দেখা গেছে ‘ক্যাসিনো কাণ্ডে’ও। অর্থের বিনিময়ে গঠনতন্ত্রের বাইরে গিয়ে পদ বাণিজ্যের মধ্যে কেন্দ্রীয় কমিটিতেই স্থান দেওয়ার অভিযোগ রয়েছে ২৫ জনের বেশি আইনজীবী এবং ব্যবসায়ীকে। এসব বিতর্ক নিয়েই আগামীকাল বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে কৃষকলীগের ১০ম জাতীয় সম্মেলন।

কৃষকলীগে কেন আইনজীবী-ব্যবসায়ী, এর অবশ্য একটা ব্যখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেছেন: কৃষকরা আমাদের জন্য খাদ্য সরবরাহ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তাদের অনেক রকম সমস্যা রয়েছে। কিন্তু তাদের এ সমস্যাগুলো তুলে ধরার জন্য রাস্তায় নেমে আন্দোলন করা অনেক সময় হয় না। সেক্ষেত্রে, কৃষকদের অধিকার নিয়ে যারা কাজ করতে চাই এমন ব্যক্তিদের নিয়েই সাধারণত কৃষকলীগকে সাজানো হয়ে থাকে।

কৃষকলীগের গঠনতন্ত্রে রয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি হতে হবে ১১১ সদস্যের। কিন্তু সম্মেলনের আগে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় গঠনতন্ত্র ভেঙে অনেককে পদ দেওয়া হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে। ১১১ জনের জায়গায় শেষ পর্যন্ত সদস্যপদ ছাড়িয়েছে ১৫০’র অধিক।

Banglabid

এর জবাবে সংগঠনটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা চ্যানেল আই অনলাইনকে বলেন: গঠনতন্ত্রের বাইরে গিয়ে সদস্যপদ দেওয়া হয়েছে এমন অভিযোগ সঠিক নয়। আমাদের কমিটির অনেক সদস্য ইন্তেকাল করেছেন আবার আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের পদে আসীন হয়েছে। তখন তাদের পদগুলো শূন্য ঘোষণা করে, সাংগঠনিক নীতি মেনে অন্যদের কমিটিতে নিয়ে আসা হয়েছে। পদ বাণিজ্যের বিষয়টি তার বিরুদ্ধে অপপ্রচার বলে মন্তব্য করেন বর্ষীয়ান এ নেতা।

তবে, কামিটিতে উল্লেখযোগ্য পরিমাণ আইনজীবী ও ব্যবসায়ী থাকার অভিযোগ অস্বীকার করেননি তিনি।এদিকে সম্মেলনকে কেন্দ্র করে আলোচনায় রয়েছে বেশ কিছু নাম। নবীন-প্রবীন মিলিয়ে কৃষকলীগে দূষিত রক্ত দূর করে বিশুদ্ধ রক্তের সঞ্চালন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভাপতি পদের জন্য আলোচনায় রয়েছেন: কেন্দ্রীয় সহ-সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওমর ফারুক। ইতিপূর্বে কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া, কুমিল্লা জেলা কৃষকলীগের সভাপতি ছিলেন ওমর ফারুক।

Reneta

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: এবারের সম্মেলনকে ঘিরে কৃষকলীগের নেতাকর্মীদের অনেক প্রত্যাশা। আমরা সকলেই চাইছি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একটি সুন্দর নেতৃত্ব এই সম্মেলনের মাধ্যমে কৃষকলীগে আসবে। যারা আগামীতে জননেত্রী শেখ হসিনার হাতকে শক্তিশালী করবে।

সভাপতি পদে আলোচনায় রয়েছে বদিউজ্জামান বাদশা। তিনি ইতিপূর্বে কৃষকলীগের টানা তিন কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সভাপতির দৌড়ে আলোচনায় রয়েছেন: কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ শরীফ আশরাফ হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি আকবর আলী চৌধুরী।

এছাড়া, সংগঠনটির বর্তমান সভাপতি মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা সভাপতি পদের জন্য আলোচনায় রয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সমীর চন্দ। তিনি ইতিপূর্বে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং কৃষি উপকরণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া রয়েছেন কৃষকলীগের আরেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  সাখাওয়াত হোসেন সুইট।

আরও আলোচনায় রয়েছেন আসাদুজ্জামান বিপ্লব। তিনি কেন্দ্রীয় কৃষকলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি কৃষকলীগের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সম্মেলনে প্রসঙ্গে বিপ্লব বলেন: আমি আশাবাদী কর্মঠ, সত্য, পরীক্ষিত সাবেক ছাত্রনেতা, আওয়ামী লীগ পরিবারে যার জন্ম, সেখান থেকেই সংগঠন‌টির নেতৃত্বে নিয়ে আসবেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। তিনি যাকে দায়িত্ব দেবেন, তার সঙ্গে একাত্ম হয়ে আমরা কাজ করব। এছাড়া নেত্রী যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে নেত্রী যেভাবে সংগঠন চালানোর নির্দেশনা দেবেন, সেভাবেই কাজ করব।

এছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় কৃষকলীগের দুই সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এবং গাজী জসিম উদ্দিন।

দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। ২০১২ সালের ১৯ জুলাই সর্বশেষ কৃষক লীগের কেন্দ্রীয় সম্মেলন হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT