চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম আলোয় বিধ্বস্ত বাংলাদেশ

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৭:৩০ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

ঢাকার মাটিতে কৃত্রিম আলোয় প্রথম ম্যাচ। হকি মাঠে বিরল দৃশ্য গ্যালারি ভর্তি দর্শক। বাংলাদেশ হকি দলকে উজ্জীবিত করতে যা যা প্রয়োজন সবই করলেন তারা। কিন্তু হাসিমুখে ফিরতে পারলেন না। দারুণ কিছু গোলের সুযোগ হারানোর ব্যর্থতার দিনে পাকিস্তানের কাছে ৭-০ গোলে হার দেখেছে রাসেল মাহমুদ জিমির দল।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১৯৮৫ সালের স্মৃতি ফিরিয়ে আনা হয়নি জিমি-চয়নদের। তৎকালীন হকি বিশ্বের পাওয়ার হাউস পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েও ১-০ গোলে হেরেছিল সেসময়ে হকি অঙ্গনে তল খুঁজেতে থাকা নতুন জন্ম নেওয়া দেশ বাংলাদেশ। দীর্ঘ পথ পেরিয়ে এসে লড়াইটাও জমাতে পারল না স্বাগতিকরা।

বর্তমান বাংলাদেশ দলটির মাঝে পাওয়া গেল না অতীতের ছিটে-ফোঁটাও। পাকিস্তান যেখানে আদায় করেছে ৮টি পেনাল্টি কর্নার, সেখানে বাংলাদেশের নেই একটিও।

অথচ ম্যাচের শুরুটা দিচ্ছিল অন্যরকম কিছুরই ইঙ্গিত। পাকিস্তানের আক্রমণাত্মক হকির জবাব জিমি-মাইনুলরা দিয়েছেন পাল্টা আক্রমণেই। পাকিস্তানের কয়েকটি জোরাল আক্রমণ আটকে গেছে বাংলাদেশের রক্ষণে।

ম্যাচের ১৮ মিনিটে আর নিজেদের রক্ষণ সামলে রাখতে পারেনি লাল-সবুজ বাহিনী। পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানকে এগিয়ে নেন আবু মাহমুদ।

পরে ২২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক রাসেল মাহমুদ জিমির দারুণ একটি ক্রসে মিলন হোসাইন স্টিক ছোঁয়াতে পারলেই গোল পেতে পারতো বাংলাদেশ।

Reneta

বিরতির তিন মিনিট আগে আবারও গোল হারানোর ব্যথায় নীল বাংলাদেশ। প্রায় মাঝমাঠ থেকে অসাধারণ দক্ষতায় পাকিস্তান বক্সে ঢুকে নেওয়া অধিনায়ক জিমির আলতো ভলি আটকে গেছে গোলবারে।

মধ্যবিরতি থেকে ফেরার মিনিট তিনেকের মধ্যেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। সেসময় স্বাগতিকদের জালে জোড়া আঘাত পাকিস্তানের। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন শাকিল আম্মাদ ভাট। একই মিনিটের শেষাংশে বাংলাদেশের জালে তৃতীয় গোলটি পুরেছেন আরস্লান মুহাম্মদ।

ম্যাচের ৪১ মিনিটে পাকিস্তানের গোলের হালি পূর্ণ করেন আবু মাহমুদ। পেনাল্টি কর্নার থেকে নিজের জোড়া গোলও হয়ে যায় তার। ৪৭ মিনিটে পঞ্চমবারের মত বল জালে জড়িয়ে জোড়া গোল পূর্ণ করেন শাকিল আম্মাদও।

ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে নিজের হ্যাটট্রিকে ব্যবধান ৬-০ করেন আবু মাহমুদ। ম্যাচের অন্তিম মূহূর্তে সপ্তম গোলটি করেন আরস্লান মুহাম্মদ।

বাংলাদেশ শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে ভারতের বিপক্ষে। দিনের প্রথম ম্যাচে র‍্যাঙ্কিংয়ের ১৩তে থাকা জাপানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ হকি-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

তথ্য প্রযুক্তি নির্ভর কৃষির জন্য বাজেট বরাদ্দের কথা জানালেন অর্থমন্ত্রী

মে ২৩, ২০২৬

রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: বিচারের দাবিতে পর্তুগালে প্রবাসীদের বিক্ষোভ

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আইনগত সহায়তা কার্যক্রম জোরদারে সরকারি-বেসরকারি সমন্বয়ের আহ্বান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাইল অনিয়ম প্রকাশের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT