চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে এক বাংলাদেশির ফাঁসি কার্যকর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৭
প্রবাস সংবাদ
A A

হত্যা, অপহরণ ও ধর্ষণের দায়ে কুয়েতে এক বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই সঙ্গে মৃত্যুদণ্ড হয়েছে কুয়েতের রাজ পরিবারের এক সদস্যসহ আরো ছয়জনের।

গত বুধবার কুয়েতের কেন্দ্রীয় কারাগারে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১৩ সালের পর এই প্রথম সেখানে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটলো।

আলজাজিরায় প্রকাশিত খবরে বলা হয়, সাজাপ্রাপ্তদের মধ্যে একজন বাংলাদেশি, দুইজন কুয়েতের বাসিন্দা, দুইজন মিশরীয়, একজন ফিলিপাইনের বাসিন্দা এবং আরেজকন ইথিওপিয়ান। হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ ও ধর্ষণের মতো বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ছিলেন তারা।

তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই বাংলাদেশির নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রিন্স ফয়সাল আবদুল্লাহ আল-জাবের আল-সাবাহ নামের রাজপরিবারের ওই সদস্যকে পূর্বপরিকল্পিত হত্যার দায়ে ফাঁসিতে ঝোলানো হয় গণমাধ্যমে জানা যায়।

উপসাগরীয় দেশটিতে এই প্রথম রাজপরিবারের কোনো সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাইয়ের ছেলেকে হত্যার দায়ে ২০১০ সালে ওই প্রিন্সকে আদালত মৃত্যুদণ্ড দেয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে একজন কুয়েতি নারী রয়েছেন, যিনি কিনা স্বামীর দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান চলাকালে তাঁবুতে আগুন দিয়ে ৫৭ জনকে মেরে ফেলেছিলেন যাদের মধ্যে নারী-শিশুও ছিল।

ফিলিপিনো ও ইথিওপীয় নারী দেশটিতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। নিয়োগকারী পরিবারের সদস্যদের হত্যার জন্য তারা মৃত্যুদণ্ড পান। আর দুই মিশরীয়র সাজা হয় পরিকল্পিতভাবে হত্যার দায়ে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের রাবার বুলেটে লাকী আক্তারসহ আহত ১০

পরবর্তী

সতীর্থের অপরাধে পদকের সঙ্গে রেকর্ডও হারালেন বোল্ট

পরবর্তী

সতীর্থের অপরাধে পদকের সঙ্গে রেকর্ডও হারালেন বোল্ট

‘রইস’ দেখে মুগ্ধ দর্শক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT