চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার নাশকতা মামলায় খালেদার জামিন বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৮
আদালত
A A
খালেদা জিয়া-জামিন

নাশকতার অভিযোগে কুমিল্লায় করা এক মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এই মামলায় খালেদাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ প্রত্যাহার (ভ্যাকেট) করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন।

সেই সঙ্গে এই মামলার জামিন প্রশ্নে হাইকোর্টের দেয়া রুল সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বেঞ্চ।

Banglabid

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা এই মামলা এবং বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লায় করা আর একটি মামলায় গত ২৮ মে হাইকোর্ট খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন। এবং রুল জারি করেন।

পরে দুটি মামলার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের জামিন স্থগির করে আপিল বিভাগে বিষয়টি শুনানির জন্য পাঠান।

Reneta

এরপর খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের করা এই লিভ টু আপিলের শুনানি হয় এবং আজ এই মামলায় আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের জামিন বহাল রেখে রায় দেন।

এদিকে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লার আর একটি মামলার খালেদাকে দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের রায়ের দিন ধার্য রয়েছে আগামী ২ জুলাই।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকেই খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

তবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ১২ হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। পরে সে জামিন আপিল বিভাগ বহাল রাখেন। অন্য মামলায় গ্রেপ্তার দেখানোয় মুক্তি পাননি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামিনলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিটার্নিং অফিসারকে ‘খুঁজে’ পাচ্ছেন না বিএনপি প্রার্থী

পরবর্তী

বিএনপি প্রার্থীর অভিযোগ মিথ্যা: জাহাঙ্গীর

পরবর্তী

বিএনপি প্রার্থীর অভিযোগ মিথ্যা: জাহাঙ্গীর

রোনালদোর পেনাল্টিতে রেকর্ড

সর্বশেষ

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT