চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কুমারীত্ব পরীক্ষা’ বাতিল করলো পাকিস্তানের একটি আদালত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদী নারীরা 'স্টপ' লেখা প্ল্যাকার্ড ধরে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের শিকার কিংবা ধর্ষণ পরিস্থিতি থেকে বেঁচে যাওয়া নারীর ‘কুমারীত্ব পরীক্ষা’ বাতিল করেছে পাকিস্তানের একটি আদালত। আদালতের এ রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেছে মানবাধিকার এবং নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। 

বাতিলের এ আদেশটি আসে লাহোর হাইকোর্ট থেকে। রায়ে বিচারক আয়েশা মালিক বলেন: ধর্ষণ নিশ্চিতে কুমারীত্ব পরীক্ষার নামে যে প্রক্রিয়াটি এতোদিন থেকে চলে আসছে তা ‘অমানবিক’ এবং ‘নারীর শরীরের গোপনীয়তার লঙ্ঘন’।

কুমারীত্ব পরীক্ষাকে অবমাননাকর প্রথা আখ্যা দিয়ে তিনি বলেন: কুমারীত্ব পরীক্ষার মধ্যদিয়ে মূল ঘটনাকে পাশে রেখে যৌন সহিংসতার শিকার নারীর প্রতি সন্দেহ পোষণে ব্যবহৃত হয়।

বিচারপতি আয়েশা মালিক তাৎক্ষণিকভাবে কুমারীত্ব পরীক্ষাকে স্থগিতের আদেশ দিয়ে বলেছেন, পাকিস্তানের আইনে ধর্ষণের বিচারে এমন পরীক্ষা বাধ্যতামূলক নয়। রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

পাকিস্তানের পাঞ্জাবে দীর্ঘদিন থেকে ধর্ষণ নিশ্চিতে ‘টু ফিঙ্গার টেস্ট’ নামক প্রক্রিয়ার মধ্যদিয়ে কুমারীত্ব পরীক্ষা করা হয়ে আসছিলো।

‘টু ফিঙ্গার টেস্ট’ কী: দেশটির সরকারি হাসপাতাল গুলোর ফরেনসিক বিভাগে কুমারীত্বের এ পরীক্ষা করা হতো। পরীক্ষার সময় কর্তব্যরত ডাক্তার কিংবা প্যাথলজিস্ট হাতে গ্লাভস পরে যৌন সহিংসতার শিকার নারীর একান্ত প্রত্যঙ্গে আঙুল প্রবেশ করিয়ে তার ‘টেন্ডারনেস’ বা ভঙ্গুরতা পরীক্ষা করতো। এ প্রক্রিয়ায় কুমারীত্ব পরীক্ষাকেই বলা হয় ‘টু ফিঙ্গার টেস্ট’। যা বাতিলে দীর্ঘদিন থেকে দেশটির মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো সোচ্চার ছিলো।

ট্যাগ: টু ফিঙ্গার টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বছর শুরুতে চ্যাম্পিয়নের গানে চ্যাম্পিয়ন!

পরবর্তী

২০০ ক্যান্সার রোগীর ৬ লাখ ৫০ হাজার ডলার মওকুফ করে দিলেন ডাক্তার

পরবর্তী
Stethoscope and yellow pills with a glass of water on a white surface. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০ ক্যান্সার রোগীর ৬ লাখ ৫০ হাজার ডলার মওকুফ করে দিলেন ডাক্তার

সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া গাঁও গেরাম দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাঁও গেরাম: সামনে দশ, পেছনে এক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT