চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মিরে সেনা ক্যাম্পে আবার জঙ্গি হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ০৬, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারত শাসিত কাশ্মিরে একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে জঙ্গিরা। সেনাদের
পাল্টা গুলিতে নিহত হয়েছে তিন জঙ্গি।

বৃহস্পতিবার ভোরে কাশ্মিরের কুপারা
জেলার লাংগটের হান্দওয়ালা এই হামলার ঘটনা ঘটে। অস্ত্রবিরতি লঙ্ঘন করে
বুধবার প্রায় রাতভর সীমান্তে গোলাগুলি করেছে ভারত ও পাকিস্তানের সেনারা।

এর আগে ৩ অক্টোবর ভারতের সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের দুটি ঘাঁটিতে হামলায় বিএসএফের এক জওয়ান নিহত ও আরেকজন আহত  হয়।

১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারামুল্লার উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পাক-ভারত উত্তেজনার মধ্যেই এসব ঘটনা ঘটছে।

এনডিটিভি তাদের অললাইনের এক প্রতিবেদনে বলেছে, ভারতীয় রাষ্ট্রীয় রাইফেলসের ৩০ নম্বর ক্যাম্পে হামলার পর প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলে। তবে সেনা ক্যাম্পের বরাতে এএনআই’র প্রতিবেদনে গোলাগুলির সময় ক্রসফায়ারের তিনজনের নিহত হওয়া কথা বলা হয়।

একজন সেনা কর্মকর্তা বলেন, ‘সেনারা সতর্ক থাকায় হামলা নস্যাৎ হয়ে গেছে।’

এদিকে, অস্ত্রবিরতি লঙ্ঘন করে সীমান্তে ভারী গোলাগুলি করেছে ভারত ও পাকিস্তানের সেনারা। উভয় পক্ষই একে-অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

ভারত বলছে, গত পাঁচদিনে সীমান্তে অন্তত ২৫ বার অস্ত্রবিরতি লঙ্ঘণ করেছে পাকিস্তান। একই রকম অভিযোগ পাকিস্তানের পক্ষ থেকেও করা হয়েছে। ভারতীয় বাহিনীর ছোড়া গুলিতে এক বেসামরিক নারী আহত হওয়ারও দাবি করেছে পাকিস্তান।

পাক-ভারত উত্তেজনার অনেক থেকেই অশাস্তি চলছে কাশ্মিরে। সেখানে গত তিনমাসের বেশি সময় ধরে কার্ফু চলছে। এই সময়ে নিরাপত্তাবাহিনীর সাথে সংঘর্ষে ৯০ জনের বেশি মানুষ নিহত ও ১০ হাজারের বেশি মানুষ আহত হয়।

ট্যাগ: কাশ্মির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুভশ্রীর ‘টুইন বেবি’

পরবর্তী

আইসিইউ সেলফি নিয়ে নেত্রীদের ক্ষমা প্রার্থনা

পরবর্তী

আইসিইউ সেলফি নিয়ে নেত্রীদের ক্ষমা প্রার্থনা

ব্যবস্থা নিতে না পারলে একঘরে হও: পাকিস্তান সেনাবাহিনীকে সরকার

সর্বশেষ

বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

যশোরের হরিণার বিলে তিন দশকেও কাটেনি জলাবদ্ধতা

আগস্ট ৩১, ২০২৬

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT