চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশিমপুর কারাগার থেকে কয়েদি নিখোঁজ: তদন্ত কমিটির কাজ শুরু

ফজলুল হক মোড়লফজলুল হক মোড়ল
৮:৪৯ অপরাহ্ন ০৮, আগস্ট ২০২০
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক কয়েদি নিখোঁজের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা তদন্ত কাজ করে ।

কারাগারের ভিতরে বিভিন্ন স্থান পরিদর্শন করেন কমিটির সদস্যরা। পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত আইজি প্রিজন কর্ণেল আবরার হোসেন কারা ফটকের সামনে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে তদন্তের কাজ শুরু হয়েছে। কাজের অনেকটা অগ্রগতি হয়েছে। তবে, তদন্তের স্বার্থে এ সম্পর্কে এখনই কিছুই বলা যাচ্ছে না। অল্প সময়ের মধ্যে তদন্তের ফলাফল সম্পর্কে জানানো হবে।

এসময় তদন্ত কমিটির অন্য দুই সদস্য ঢাকা রেঞ্জের ডিআইজি প্রিজন এটিএম তৌহিদুল ইসলাম, মানিকগঞ্জের সিনিয়র জেলার বিকাশ রায়হান তার সাথে ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার-২ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিক নিখোঁজ হয়। শুক্রবার বিকেলে প্রাথমিকভাবে ছয় জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

এছাড়া আরও ৬ জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কারাকতৃপক্ষ। এদের মধ্যে প্রধান কারারক্ষী, সহকারী কাররক্ষী ও কারারক্ষীরা রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: তদন্ত কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অসদাচরণের দায়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT