চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারা থাকছে টাইগারদের টেস্ট একাদশে

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৪:৪৩ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

দীর্ঘ ১৪ মাস পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লাল বলের স্টেট খেলতে মাঠে নামছে বাংলাদেশ। টেস্ট ম্যাচ খেলার দীর্ঘ বিরতিকে সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১৪ সদস্যের দলে রয়েছে ৪ নতুন মুখ। এরা হলেন সাব্বির রহমান, নুরুল হাসান, কামরুল ইসলাম রাব্বী এবং মেহেদি হাসান মিরাজ।

সর্বশেষ গতবছর জুলাই-আগষ্টে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের ৬ জন এবার দলের বাইরে। ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেননি লিটন দাস এবং মোহম্মদ শহীদও আর টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন নাসির, জুবায়ের এবং রুবেল।

ক্রিকেট পাড়ায় আলোচনা, টেস্ট ক্যাপ উঠছে কার মাথায় আর একাদশে থাকছেন কে কে?

টি২০ এবং ওয়ানডে ক্রিকেটে বরাবরই টাইগারদের জার্সিতে আলো ছড়ানো সাব্বির রহমানের একাদশে অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত। ব্যাটিংয়ের পাশাপাশি প্রস্তুতি ম্যাচে তিনি হাত ঘুরিয়ে সবার নজর কেড়েছেন। ইংল্যান্ড দলে রয়েছে বেশ কয়েকজন বাহাতি ব্যাটসম্যান সেক্ষেত্রে সাব্বিরের অফ স্পিন কার্যকরী হবে, সেই যোগ্যতা মাথায় রেখে একাদশে তার অন্তর্ভূক্তির দাবি জোরালো করেছে।

bd1চট্টগ্রামে অভিষেক হতে পারে তরুণ টাইগার তুর্কি মেহেদি হাসান মিরাজের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জুনিয়র টাইগারদের নেতৃত্ব দিয়ে আলো কেড়েছেন আগেই। এখানেই শেষ নয় জুনিয়র বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে আলো ছড়ালেও স্পিন সক্ষমতার কারণেই তাকে দলে নেওয়া হয়েছে বলা হচ্ছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তাই আশা থাকছে মিরাজের জন্যও। তাইজুল-সাকিবের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে ইংলিশদের বিরুদ্ধে হাত ঘুরাতে দেখা যেতে পারে তাকেও। মিরাজ ইতিমধ্যে জানিয়েও রেখেছেন ৭ কিংবা ৮ নেমে টেলএন্ডারদের নিয়ে দলকে টেনে নেওয়ার প্রস্তুতি রয়েছে তার।

মিরাজের একাদশে থাকার সুযোগের কারণে বাদ পড়তে পারেন শুভাগত হোম। ২০১৪ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ১৩ ইনিংসে শুভাগত মাত্র একবার পঞ্চাশের বেশি রান করতে পেরেছেন। শুধুমাত্র স্পিনকে সক্ষমতাকেই বড় করে দেখা হচ্ছিল।

এর বাইরে উইকেট কিপার হিসেবে নুরুল হাসানের একাদশে আসা অনেকটাই অনিশ্চিত। কোনো কারণে মুশফিকুর রহিম কিপিং করতে অসমর্থ হলে নুরুল হাসান একাদশে থাকতে পারেন। এরআগেও মুশফিক শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে দলে ছিলেন আর কিপিং গ্ল্যাভস ছিলো লিটন দাসের হাতে।

স্পেশালিস্ট বোলার হিসেবে অভিজ্ঞ পেসার শফিউল ইসলামের সঙ্গে অভিষিক্ত হয়ে কামরুল ইসলাম রাব্বীর একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। আর স্পিন আক্রমনে তাইজুল ইসলামের সঙ্গে থাকবেন সাকিব আল হাসান।

bd2গত কয়েক বছর ধরেই টাইগার টেস্ট একাদশে মুমিনুল হকের জায়গা অনেকটাই পাকাপোক্ত। তাই তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে চলে যেতে হতে পারে ইমরুল কায়েস কিংবা সৌম্য সরকার যেকোনো একজনকে। পারফর্মেন্স বিচারে খড়গটা নেমে আসতে পারে সৌম্য সরকারের ওপরই।

সেক্ষেত্রে ওপেনিং জুটিতে তামিমের সঙ্গে দেখা যেতে পারে ফর্মে থাকা ইমরুল কায়েসকে। ওয়ান ডাউন পজিশনে অনেকটা নিশ্চিত মুমিনুল হক। এরপরে দলের প্রয়োজনে দেখা যেতে পারে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী এবং শফিউল ইসলাম।

আর বল হাতে শফিউল-তাইজুল-সাকিব-রাব্বীর সঙ্গে হাত ঘুরাতে পারেন সাব্বির রহমান-মাহমুদউল্লাহ রিয়াদ-মেহেদি হাসান মিরাজ।

ট্যাগ: টিম টাইগার্সতামিম ইকবালমুশফিকুর রহিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

পরবর্তী

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে যা বললেন সৈয়দ আশরাফ

পরবর্তী

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে যা বললেন সৈয়দ আশরাফ

যাত্রী সেবা বাড়াতে বিমান চেয়ারম্যানের নির্দেশ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT