চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারামুক্তি চেয়ে রাজীব গান্ধীর খুনি নলিনীর অনশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া নলিনী শ্রীহরণ ভেলোর মহিলা কারাগারে শনিবার অনশন শুরু করেছেন।

এনডিটিভি জানায়, ‘কারাগার কর্তৃপক্ষকে লেখা এক চিঠিতে নলিনী জানান: তিনি ও তার স্বামী ২৮ বছর ধরে জেলে রয়েছেন এবং এবার তারা মুক্তি চান।’

নলিনী আরও জানান, তিনি রাজ্য সরকারের কাছে একাধিক পিটিশন জমা দিয়েছেন আগাম মুক্তি চেয়ে।

এর আগে গত ২৫ জুলাই ৩০ দিনের জন্য নলিনীকে জেল থেকে ছাড়া হয়েছিল প্যারোলে। কিন্তু সেই প্যারোল চলেছিল ৫১ দিন। শেষ হয়েছিল ১৫ সেপ্টেম্বর। তার আগে ২০১৬ সালে তাকে তার বাবার অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দেওয়ার জন্য ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

নলিনীর কন্যা চরিত্র শ্রীহরণ জেলেই জন্মেছিলেন। এখন তিনি লন্ডনে চিকিৎসক হিসেবে রয়েছেন।

রাজীব গান্ধীকে খুনের দায়ে নলিনীর প্রথমে মৃত্যুদণ্ড হয়। পরে সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে তা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়।

১৯৯১ সাল‌ের মে মাসে তামিলনাডুতে নির্বাচনী প্রচারসভায় এলটিটিই-র আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী। ওই বিস্ফোরণে আরও ১৪ জনের মৃত্যু হয়।

ট্যাগ: রাজীব গান্ধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক ওয়ার্নারের রানই করতে পারল না শ্রীলঙ্কা

পরবর্তী

উচ্ছ্বসিত শাকিব খান

পরবর্তী

উচ্ছ্বসিত শাকিব খান

দেশের কাজে লাগতে প্রস্তুত জাপানে সেরা নির্বাচিত হওয়া ডা: আরিফ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT