চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপুর কন্যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২২, মে ২০১৮
বিনোদন
A A

এক দিকে দুই বোন। আরেকদিকে দুই বোন। চারজনই কাপুর খান্দান এর। কাপুর কন্যা চতুষ্টয়। তবে তিনজনকে সবাই চেনে বেশি। কারণ তারা বলিউডের নায়িকা। আর বাকী জন প্রযোজক। ফ্যাশন ডিজাইনারও।

নায়িকা তিনজন হলেন কারিশমা কাপুর ওরফে লোলো, কারিনা কাপুর ওরফে  বেবো এবং সোনম কাপুর ওরফে পিতা অনিল কাপুর প্রদত্ত ডাক নাম জিরাফ। অন্যজন রিজা কাপুর ওরফে চাচা বনি কাপুরের আদুরে চিকালি তথা টিকটিকি।

এখন মূল প্রসঙ্গের অবতারণা, নায়িকাদের মধ্যে কি বন্ধুত্ব হয়? বিশেষ করে বলিউডে? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর নেতিবাচক। কারিনা কাপুর কিংবা সোনমের মধ্যে শত্রু মনোভাবাপন্নতার কথা গণমাধ্যমের বদৌলতে জানে সবাই। এ বিষয়ে কোনদিন কথা বলেননি দুজনের কেউই। তবে হঠাৎই উল্টোপুরাণ গাইলেন সদ্য বিবাহিতা সোনম। বলেন, তাদের দুজনের সম্পর্ক নিয়ে গণমাধ্যম যা বলে তা পুরোটাই কল্পনা। বরং ১৫ বছর ধরে নিবিঢ় বন্ধত্বের বাঁধনে তারা বাঁধা। বরং নতুন একটি তথ্য তুলে ধরে সোনম হকচকিয়ে দিয়েছেন সবাইকে।

সোনম কাপুরের বোন প্রযোজক-ফ্যাশন ডিজাইনার রিহা কাপুর
Banglabid

তা হলো, এই চারজনের নাকি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ আছে। গ্রুপের নাম ‘কাপুর গার্লস’। সেই গ্রুপে তারা প্রতিদিনের কাজের ছবি পরের দিন সকালে পোস্ট করেন। তবে গসিপিং করেন কি না তা নিয়ে একদম স্পিকটি নট অনিল তনয়া।

সোনমের এ দাবী নিয়ে কোন প্রতিবাদ করেননি বাকী তিনজন। তার মানে সত্য বলে ধরে নেওয়া যেতে পারে তথ্যটি। তবে ১ জুন মুক্তি পেতে যচ্ছে সোনম কাপুর এবং কারিনা কাপুরের একসঙ্গে অভিনয় করা শশাঙ্ক ঘোষ পরিচালিত সিনেমা ‘ভিরে দ্য ওয়েডিং’। সেই ছবি মুক্তির আগে প্রচারণার নয়া কৌশল নয়তো! কাপুর পরিবারের তৃতীয় প্রজন্মের এ প্রশ্নের উত্তর পাওয়া বেজায় শক্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিনাকারিশমাসোনম
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

শিশু নির্যাতনের ঘটনায় অষ্ট্রেলিয়ার ক্যাথলিক আর্চবিশপ অভিযুক্ত

পরবর্তী

মিশরীয়দের ইফতার আইটেম

পরবর্তী

মিশরীয়দের ইফতার আইটেম

খালেদা জিয়া

খালেদার কুমিল্লা ও নড়াইল মামলার জামিন শুনানি মুলতবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT