চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা প্রবাসীদের সফলতার গল্প শোনাবেন নিরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৮
বিনোদন
A A

ইতোমধ্যে বিশ্বের অনেক দেশ ঘুরেছেন চিত্রনায়ক নিরব। এবার দুই সপ্তাহের সফরে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন এক সময়ের শীর্ষ এই মডেল। কানাডায় যাওয়ার আগে চ্যানেল আই অনলাইনকে নিরব জানান, ঘোরাঘুরির পাশাপাশি একটি টিভি চ্যানেলের ট্র্যাভেল শো শুটিং নিয়েই সেখানে যাচ্ছেন তিনি।

নিরব বলেন, কানাডায় প্রচুর প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে অনেকেই পরিশ্রম করে নিজ যোগ্যতায় সাফল্য পেয়েছেন। ব্যক্তি ও ক্যারিয়ারের দিক থেকে সফল মানুষ তারা। সফল এই মানুষদের নিয়ে এটিএন বাংলা নির্মাণ করছে ট্র্যাভেল শো ভিত্তিক একজন সফল ব্যক্তির গল্প। সেই অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করছি।

‘সফল ওই মানুুষরা তাদের পরিবার নিয়ে অতিথি হবেন। পরিবার ও সফল ব্যক্তির সঙ্গে নানা বিষয়ে আড্ডা হবে, ঘোরাঘুরি হবে, তাদের এগিয়ে যাওয়ার কথা শোনা হবে। পাশাপাশি কানাডায় তাদের জীবন যাপনের নানা বিষয়ে তুলে ধরা হবে অনুষ্ঠানে। পুরো বিষয়টি উপস্থাপনা থাকব আমি’, বলেন নিরব।

Banglabid

তিনি বলেন, কিছুটা ঈদের অবকাশ পালনের আমেজ নিয়ে যাচ্ছি। সেখানে যে অনুষ্ঠানটির সঞ্চালনায় আমি আছি সেটি আমার কাছে কিছুটা ভিন্নরকম মনে হয়েছে। আমরা জানি প্রবাসীরা আমাদের দেশের উন্নয়নের সঙ্গে কতটা জড়িয়ে আছেন। মূলত তাদের নিয়েই এ অনুষ্ঠান। কানাডার সফল ব্যক্তির গল্প শুনবো আমি। তাদের সঙ্গে ঘুরবো, তাদের সাফল্যের গল্প দর্শকদেরও জানাবো। বিষয়টি সত্যিই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে।

কানাডা থেকে ফিরে নিরব আবার যাবেন দুবাই। সেখানে প্রবাসীদের আমন্ত্রণে একটি শো’তে অংশ নেবেন। তারপর দেশে ফিরে ‘আব্বাস’ ছবির শুটিং করবেন। হাতে থাকা ‘অফিসার রিটার্নস’ ছবির কাজও শুরু করবেন বলেও জানান এই নায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডানিরবপ্রবাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে এলো অধরার দুই মিউজিক ভিডিও

পরবর্তী

টেসলাকে টেক্কা দিতে আসছে রাশিয়ার কালাশনিকভ

পরবর্তী

টেসলাকে টেক্কা দিতে আসছে রাশিয়ার কালাশনিকভ

ফেসবুকে গুজব ছড়ানো এখন বিএনপির একমাত্র অবলম্বন: কাদের

সর্বশেষ

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT