চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার তৃতীয় শীর্ষ ঘাতক ব্যাধি কোভিড-১৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কানাডা

কানাডায় বৈশ্বিক মহামারীর করোনাভাইরাস দিনদিন হুহু করে বেড়েই চলছে। করোনাভাইরাসে কানাডায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ৮ মার্চ। সে থেকে এই পর্যন্ত মৃত্যুর হিসাব করে দেখা গেছে – করোনাভাইরাসে গড়ে প্রতিদিন ৪০ জনের মৃত্যু হচ্ছে।

এখন কানাডার তৃতীয় শীর্ষ ঘাতক ব্যাধি কোভিড-১৯। কানাডায় এখন পর্যন্ত ২৪৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪৫৩৫৪, সেরে উঠেছেন ১৬৪২৫ জন।

দেশটিতে এক নম্বর ঘাতক ব্যাধি হচ্ছে ক্যান্সার, গড়ে প্রতিদিন ২১৫ জন নাগরিকের মৃত্যু হয় ক্যান্সারে। দ্বিতীয় স্থানে রয়েছে হার্ট ডিজিস, এতে মারা যায় ১৪২ জন করে।

গত ৪০-৫০ বছর ধরে কানাডায় ঘাতক ব্যাধি হিসেবে ক্যান্সার, হার্ট ডিজিস, ডায়বেটিস শীর্ষে থেকেছে। কানাডার পত্রিকা টরন্টো স্টার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘাতক ব্যাধির এই ক্রম দাঁড় করিয়েছে।

শুক্রবার কানাডার রাজধানী অটোয়া থেকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে কানাডাসহ বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়ের জন্য তিনি, তার স্ত্রী সোফী এবং তার পরিবারের পক্ষ থেকে ‘রমজান মুবারক’ বলে শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ঐতিহ্যগতভাবে রমজানে সম্মিলিত সমাবেশ হয় ইফতারি এবং তারাবিতে। কিন্তু এই বছর রমজানের সময় আমরা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। তাই ঘরে বসেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করে মসজিদ থেকে অনলাইনে নামাজের হোস্টিং করা নামাজ ও ইফতারে অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

জাস্টিন ট্রুডো আরো বলেন, এই সংকট চলাকালীন সময়ে ইসলামের মূল্যবোধ, সহানুভূতি, কৃতজ্ঞতা এবং উদারতা আগের তুলনায় আরও বেশি অনুস্মরণীয় এবং অনুকরণীয়।

কানাডিয়ান মুসলিমরা আমাদের দেশে প্রতিদিন যে মূল্যবান অবদান রাখে, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই।

ট্যাগ: করোনাভাইরাসকানাডাকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারোনাভাইরাস: মক্কা ছাড়া সৌদি আরবে কারফিউ শিথিল

পরবর্তী

লকডাউনের কারণে মাকে শেষবার দেখতে পারলেন না ইরফান খান

পরবর্তী

লকডাউনের কারণে মাকে শেষবার দেখতে পারলেন না ইরফান খান

করোনাভাইরাস: তাস খেলতে গিয়ে ২৪ জন আক্রান্ত

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT