চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার জাতীয় নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১:৫৪ পূর্বাহ্ণ ১৯, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

কানাডার ২৪তম জাতীয় নির্বাচনে খালিশ আহমেদ নামে একজন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী অন্যতম প্রধান রাজনৈতিক দল এনডিপি থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি লড়ছেন ক্যালগরির সিগন্যাল হিল নির্বাচনী এলাকা থেকে। বাঙালি অধ্যূষিত এলাকাগুলো থেকে বাংলাদেশী বংশোদ্ভূত কোনো প্রার্থী না থাকলেও নির্বাচন নিয়ে বাঙালীদের আগ্রহ এবং তৎপরতা বেশ চোখে পড়ার মতো।

টম মালকেয়ারের নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-এর পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়া খালিশ যোগ্য কর্মসংস্থানের ব্যবস্থা ধরে রাখা এবং শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা খালিশ আহমেদ পেশায় একজন ভূতত্ববিদ ও জ্বালানী ব্যবসায়ী। নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি থেকে এমএসসি শেষে সেখানেই বিনা বেতনে দু’বছর স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন। গত ১১ বছর ধরে স্ত্রী ও ২ সন্তানসহ সিগনাল হিলে বসবাস করছেন খালিশ আহমেদ।

Banglabid

আলবার্টার জ্বালানী ক্ষেত্রের একজন অগ্রপথিক খালিশ। প্রায় দু’দশক ধরে বিশ্বের বড় বড় তেল-গ্যাস কোম্পানিগুলোর সঙ্গে কাজ করেছেন তিনি। ফলে অর্থনৈতিক ব্যবস্থাপনায়ও দক্ষতা রয়েছে তার।

খালিশ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে অনুষ্ঠান ও সম্মেলন আয়োজন এবং পরিচালনার দায়িত্ব পালন করেন। তিনি ক্যালগরির এবিএম কলেজে তেল-গ্যাস শিল্প বিষয়ে পাঠদানও করে থাকেন।

নিজ এলাকায় খালিশ ব্যাটালিয়ন পার্ক স্কুল কাউন্সিল এবং সিগনাল হিল কমিউনিটি এসোসিয়েশনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। এছাড়াও বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগরি’র সহ-সভাপতি পদে রয়েছেন তিনি।

Reneta

নির্বাচনে জিতে এমপি হিসেবে আরো শক্তিশালী একটি কানাডা গড়ে তুলতে চান খালিশ, যেখানে কেউ বঞ্চিত হবে না। কানাডার জনগণের জন্য তিনি একটি টেকসই, সমৃদ্ধ ভবিষ্যৎ উপহার দিতে চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে পিছিয়ে পড়ছে চীন

পরবর্তী

সাকার রিভিউয়ে ৪ পাকিস্তানিসহ ৭ জনের সাফাই সাক্ষীর আবেদন

পরবর্তী

সাকার রিভিউয়ে ৪ পাকিস্তানিসহ ৭ জনের সাফাই সাক্ষীর আবেদন

গুম হওয়ার আড়াই বছর পর মা-মেয়ে উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT