চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বৈশাখী আনন্দ মেলা ও ঈদ পুনর্মিলনী ২৭ মে

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:০৪ পূর্বাহ্ণ ১৭, মে ২০২২
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি যুবকদের বৈশাখী মেলা ও ঈদ পুনর্মিলনী আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরির ম্যাগনোলিয়া ব্যাংকুয়েট হলে প্রবাসী বাঙ্গালীদের উদ্যোগে আগামী ২৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বৈশাখী আনন্দ মেলা ও ঈদ পুনর্মিলনী’। এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে ক্যালগেরির “উৎসব সুইটস এন্ড রেস্টুরেন্টে” এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন শুভ মজুমদার, আবদুস সামাদ সুমন, মারুফ হক, রিসাদ জামান, তানভীর জয় এবং শুভ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মো. মাহমুদ হাসান এবং অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ‘প্রবাস বাংলা ভয়েস’ এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচি ও লিখিত বক্তব্য পাঠ করে সংগঠক শুভ্র দাস জানান, প্রজন্ম থেকে প্রজন্মাতরে আমাদের আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এই আয়োজন। আমাদের এই আনন্দঘন মুহুর্তকে স্মরণীয় করতে বাংলাদেশ থেকে আসছেন ব্যান্ড দল ফিডব্যাক ও সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ। অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক হলো এ বছর ফিডব্যাক ব্যান্ড দল তাদের ৪৫ বছর পূর্তি পালন করতে যাচ্ছে। প্রবাসের মাটিতে তারা তুলে ধরবেন আশি এবং নব্বই দশকের সেই সব বিখ্যাত গান। অন্যদিকে ফোকখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী পিন্টু ঘোষও তুলে ধরবেন আবহমান বাংলার জনপ্রিয় গানগুলি যা আমাদেরকে নিয়ে যাবে শৈশবের বাংলাদেশে।

Banglabid

অন্যতম সংগঠক শুভ মজুমদার বলেন, ‘আমরা আশা করি ২৭ মে শুক্রবার ম্যাগনোলিয়া ব্যাংকুয়েট হল নারী-পুরুষের পদভারে কানায় কানায় পূর্ণ হবে। কর্মময় একঘেঁয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙ্গালীরা আনন্দ উৎসবে মেতে উঠবে অন্যরকম এক মিলন মেলায়।

সংগঠক তানভীর চৌধুরী জয় এক প্রশ্নের জবাবে বলেন, ‘করোনার গত দু’বছরে আমরা সবাই কমবেশি আপন অনেক স্বজনকে হারিয়েছি। প্রবাস জীবনের এই কষ্ট এখনো আমাদের বিমর্ষ রাখে, অন্যদিকে হতাশা বঞ্চিত কর্মময় প্রবাস জীবনে একটু নির্মল আনন্দ পেতেই প্রবাসীরা বেরিয়ে আসবে, উপভোগ করবে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে, এটাই আমার বিশ্বাস।’

কমিউনিটি ব্যক্তিত্ব মো. মাহমুদ হাসান বলেন, ‘দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে তুলতে আয়োজন অগ্রযাত্রা অব্যাহত থাকবে, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের মাঝে মাতৃভূমিকে তুলে ধরে নির্মল আনন্দ দিবে, বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে এমনটাই আমাদের প্রত্যাশা।’

Reneta

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার বাংলাদেশের স্বনামধন্য টিভি চ্যানেল ‘চ্যানেল আই’ এবং আলবার্টা’র প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’।

প্রবাস জীবনে বাঙ্গালীদের মাঝে এই আয়োজন মনের খোরাক ও নির্মল আনন্দ দিতে শতভাগ সফল হবে বলে আশা করছেন আয়োজকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্পেনে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ

পরবর্তী

নাইটক্লাবে মদ আর নাচে ডর্টমুন্ডকে হালান্ডের বিদায়

পরবর্তী
নাইটক্লাবে মদ ও নাচের দৃশ্য, ডর্টমুন্ডের হালান্ডের বিদায় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইটক্লাবে মদ আর নাচে ডর্টমুন্ডকে হালান্ডের বিদায়

বাংলাদেশ ক্রিকেটাররা শতরানের ওপেনিং জুটির উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ বছর পর শতরানের ওপেনিং জুটি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT