চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় অর্থনীতি সচল রাখতে বিভিন্ন পদক্ষেপ

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
৯:৫৫ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০২১
প্রবাস সংবাদ
A A

কানাডার বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমান হারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরমধ্যেই প্রদেশের প্রিমিয়ার, সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং নীতিনির্ধারকদের সবকিছু মিলিয়ে চলতে অনেকটা বেগ পেতে হচ্ছে।

করোনা মহামারির এই সময়ে অনেকেই বাড়িতে বসে কাজ করেছেন। শিল্প প্রতিষ্ঠানগুলোর গতি আগের মতো তীব্রভাবে পরিলক্ষিত হচ্ছে না। অন্যদিকে রেস্টুরেন্ট ব্যবসা লকডাউন এর কারণে স্তিমিত হয়ে আছে শুধুমাত্র টেক আউট ব্যবসা চলছে, ডাইনিং এ খাবার ব্যবস্থা বন্ধ রয়েছে। ফলে সবকিছু মিলে সরকার ও কর্পোরেশনের বাজেট মিলাতে হিমশিম খেতে হচ্ছে।

করোনার ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকায় টরন্টোর ২০২১ সালের প্রস্তাবিত বাজেটের ৯০ কোটি ডলার অন্য সরকার থেকে সংস্থান করা হবে। কর্মকর্তারা বলছেন, ২২০ কোটি ডলারের ঘাটতির মুখে দাঁড়িয়ে চলতি বছরের বাজেট প্রস্তুত করতে হয়েছে তাদের। তবে ইউনিয়নের বাইরে থাকা কর্মীদের বেতন বন্ধ রেখে এ ঘাটতি ৫৭ কোটি ৩০ লাখ ডলার কমাতে সক্ষম হয়েছেন তারা।

সিটি কর্মকর্তাদের মতে, অবশিষ্ট ১৬০ কোটি ডলার ঘাটতি পূরণে সেফ রি-স্টার্ট কর্মসূচির আওতায় ৭৪ কোটি ডলার এরই মধ্যে পাওয়া গেছে। বাকি ৮৫ কোটি ৬০ লাখ ডলার বিভিন্ন স্তরের সরকারের কাছ থেকে পাওয়ার আশা করছে টরন্টো।

শরণার্থীদের আশ্রয়নের জন্য ফেডারেল সরকারের কাছ থেকে ৬ কোটি ১০ লাখ ডলার পাওয়া যাবে বলে আশা করছে সিটি কর্তৃপক্ষ। এছাড়া বাড়তি ১ কোটি ৬০ লাখ ডলার পাওয়া যাবে প্রাদেশিক সরকারের কাছ থেকে। সব মিলিয়ে ঘাটতি কমে দাঁড়াবে ১ হাজার ৩৯৫ কোটি ডলারের পরিচালন বাজেটের ৭ শতাংশের কাছাকাছি।

সিটি কর্মকর্তারা বলছেন, ঘাটতি পূরণে যদি ফেডারেল ও প্রাদেশিক সরকার এগিয়ে না আসে তাহলে মূলধনী প্রকল্পগুলো হয় বাতিল করতে হবে না হয় পিছিয়ে দিতে হবে এবং রিজার্ভ তহবিল থেকে অর্থ ধার করতে হবে।

Reneta

কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালেও সিটি কর্তৃপক্ষ ১৮০ কোটি ডলারের ঘাটতিতে পড়েছিল। কিন্তু ৫৩ কোটি ৪০ লাখ ডলারের নিজস্ব সঞ্চয় ও অর্থনীতি পুনরায় চালু করতে প্রদেশকে দেওয়া ১ হাজার ৯০০ কোটি ডলারের কেন্দ্রীয় তহবিলের সাহায্যে সে ঘাটতি কাটিয়ে উঠেছিল টরন্টো সিটি কর্তৃপক্ষ। কিন্তু ২০২১ সালে টরন্টো ট্রান্সপোর্ট কমিশন (টিটিসি) একাই ৭৯ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতিতে পড়বে। নাগরিকরা যাতে শারীরিক দূরত্ব পরিপালন করেন সেজন্য অতিরিক্ত ২৮ কোটি ১০ লাখ ডলার ব্যয় করতে হবে টরন্টোকে।

বাজেট প্রণয়নকারী দলের প্রধান গ্যারি ক্রফোর্ড বলেন, আমাদের জানামতে এটাই হতে যাচ্ছে সবচেয়ে কঠিন বাজেট মৌসুম। কর না বাড়িয়ে নাগরিকদের দেওয়া সেবাগুলো অব্যাহত রাখতে আমাদের অনেক কাজ করতে হয়েছে।

উল্লেখ্য, কানাডার সরকার করোনা মহামারীর প্রথম থেকেই নাগরিকদের সুস্বাস্থ্য ও অর্থনীতিক স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা এখনো বলবৎ রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন অব্যাহত করোনার এই সময়ে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। অন্যদিকে শুরু হওয়া ভ্যাকসিন প্রয়োগও ধীরে ধীরে কানাডিয়ানদের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনীতিকরোনাকরোনাভাইরাসকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT