চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী হায়াৎ বললেন, ‘এখন বেশ ভালো আছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন দেশের খ্যাতিমান পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ।

গেল মঙ্গলবার (৪ জানুয়ারি) হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিলো তাকে।

শনিবার দুপুরে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে কাজী হায়াৎ বলেন, এখন বেশ ভালো আছি, সুস্থ আছি। শুক্রবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। এবার আরো তিনটি রিং পরানো হয়েছে। আশা করছি শিগগির পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে পারবো।

অর্ধশতাধিক সিনেমার নির্মাতা কাজী হায়াৎ বেশকিছু দিন ধরেই অসুস্থ। গেল মাসেও হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝখানে সুস্থ হয়ে বাসায় ফিরলেও মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বুকে ব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেন।

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। পরে আলমগীর কবীরের সাথে ‘সীমানা পেরিয়ে’ ছবিতেও সহকারী পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি।

১৯৭৯ সালে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন এ পরিচালক। পাশাপাশি অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। লিখেছেন চিত্রনাট্য। তার পরিচালিনায় ৫০তম চলচ্চিত্র ‘বীর’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিইউআম্মাজানইতিহাসকাজী হায়াৎকাবুলিওয়ালাচাঁদাবাজত্রাসদাঙ্গানির্মাতাপরিচালকলিড বিনোদনহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT