চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজাখস্তানে বিক্ষোভকারীদের ওপর সতর্কতা ছাড়াই গুলির নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A
কাজাখস্তানে বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশ, নিরাপত্তা বাহিনী মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজাখস্তানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেশটির রাষ্ট্রপতি নিরাপত্তা বাহিনীকে সতর্কতা ছাড়াই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার একটি টেলিভিশন ভাষণে রাষ্ট্রপতি ক্যাসিম-জোমার্ট সতর্ক করে দিয়েছেন যে, ‘সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে বিক্ষোভকারীদের ধ্বংস করা হবে।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কাজাখস্তানে প্রায় এক সপ্তাহের বিক্ষোভে নাগরিক এবং পুলিশসহ বহু মানুষ নিহত হয়েছে। দেশটি তিন দশক আগে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা এটি।

কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে ২৬ ‘সশস্ত্র সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং ৩ হাজারেরও বেশি আটক করা হয়েছে। দেশটিতে ১৮ জন পুলিশ ও ন্যাশনাল গার্ড সার্ভিস সদস্য নিহত হয়েছে।

শুক্রবার সকালে বৃহত্তম শহর আলমাটির কেন্দ্রীয় স্কয়ারের কাছে গুলির শব্দ শোনা যায়। সেই এলাকায় সেনা এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।

প্রেসিডেন্ট ক্যাসিম-জোমার্টের অনুরোধে রাশিয়া ‘শান্তি রক্ষা বাহিনী’ পাঠিয়েছে। কাজাখস্তানের সার্বভৌমত্বকে সম্মান করার জন্য রাশিয়ার সেনারা বৃহস্পতিবার কাজাখস্তান পৌঁছেছে।

উল্লেখ্য, নতুন বছর প্রথম দিনেই কাজাখস্তানে জ্বালানির দাম এক লাফে দ্বিগুণের বেশি বাড়ানো হয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিনই মানজিস্তাউ শহরে বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ।

ট্যাগ: কাজাখস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ মেসে তরুণীকে ধর্ষণ, কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

পরবর্তী

আশা করি ‘টানেল’ থেকে বিএনপি বের হতে পারবে: তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বেশ কিছু সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা করি 'টানেল' থেকে বিএনপি বের হতে পারবে: তথ্যমন্ত্রী

ফিফা বর্ষসেরার তিনে মেসি, লেভান্ডোভস্কি ও সালাহ ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনে মেসি-লেভান্ডোভস্কি-সালাহ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT