চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় শুরু তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় তৃতীয়বারের মতো শুরু হলো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কলকাতার রবীন্দ্রসদনের নন্দন-১ হলে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি মন্ত্রী ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সচিব প্রেস ড. মো. মোফাকখারুল ইকবাল।

উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র মানুষের গভীর অনুভবকে স্পর্শ করে এবং মনে স্থায়ী ছাপ ফেলে। সেকারণে এটি মানুষে-মানুষে যোগাযোগ গড়ে তুলেতে অনন্য ভূমিকা রাখতে সক্ষম।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে চলচ্চিত্র শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরেই। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যৌথভাবে ভারত-বাংলাদেশের চলচ্চিত্র তৈরির কাজ হচ্ছে, যা আগে ছিল না। আমাদের আসল পরিচয় আমরা বাঙালি, তাই সাংস্কৃতিক আদান-প্রদান বাড়াতে হবে। এর ফলে দুই বাংলার নৈকট্য স্থাপন হবে।

পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, সমাজে উন্নয়নের জন্য শিল্প ও সাহিত্যের সাথে রাজনীতি আনা ঠিক নয়। তিনি বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বে এক অনন্য সম্পদ বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
সিনেমার সময়সূচি

এবছরকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর এবং ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেরও পঞ্চাশ বছর হিসেবে বর্ণনা করে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত-বাংলাদেশের মুক্তিযোদ্ধারা একসাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক রক্তের অক্ষরে গড়া । তাই এই সম্পর্ক ছিন্ন হবার নয়।

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাইমুম সারোয়ার কমল, বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, চিত্রতারকা জয়া আহসান, সৃজিত প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। উৎসবের ৩২ টি চলচ্চিত্রের মধ্যে উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হয় ‘হাসিনা: অ্যা ডটারস টেল’।

ট্যাগ: কলকাতাজয়া আহসানতথ্যমন্ত্রীফেরদৌসরিয়াজলিড বিনোদনসৃজিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শততম টেস্টে সেঞ্চুরিতে রুটের অসাধারণ রেকর্ড

পরবর্তী

‘হুমকি দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখা যায় না’

পরবর্তী
সাংবাদিক ও সমর্থকদের সমাবেশ, শহরের ব্যস্ত রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হুমকি দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখা যায় না’

বছর শেষে পরীক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ও এইচএসসি’র সংশোধিত সিলেবাস প্রকাশ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT