চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় মিমের অভিযান শুরু হচ্ছে ১৫ মে

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১০:২০ পূর্বাহ্ণ ১২, মে ২০১৭
বিনোদন
A A
বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

শুরু হলো কাকাবাবুর নতুন অভিযান। এবার গন্তব্য সুইজারল্যান্ড। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে সৃজিত মুখার্জি তৈরি করছেন নতুন ছবি ‘ইয়েতির অভিযান’। এই ছবিতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। তিনি এখন আছেন কলকাতায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেখান থেকে তিনি মুঠোফোনে জানালেন, আজ শুক্রবার থেকে কলকাতার একটি স্টুডিওতে ছবিটির শুটিং শুরু হচ্ছে।

মিম শুটিংয়ে অংশ নেবেন ১৫ মে। জানালেন, তিনি কয়েকদিন আগেই সেখানে চলে যান। কারণ তাকে ছবিটির কর্মশালায় অংশ নিতে হয়েছে। ‘ইয়েতির অভিযান’ ছবিতে মিমের চরিত্রের নাম চিত্রাঙ্গদা ভর্মা। দিল্লির মেয়ে। তিনি হিন্দিতে বেশি কথা বলেন। হিন্দি ভাষা আর চরিত্রটি রপ্ত করতেই কর্মশালায় মিমের যোগ দেওয়া।

৯ থেকে ১১ মে পর্যন্ত তিনদিন, এত অল্প সময়ে কর্মশালা হয়ে গেল? মিম বললেন, ‘কলকাতায় যতটুকু শুটিং হবে, ঠিক ততটুকু নিয়ে কর্মশালা হয়েছে।’

Banglabid

গল্পে চিত্রাঙ্গদা ভর্মা নেতিবাচক চরিত্র। মিম বললেন, ‘চরিত্র নিয়ে এখনই কিছু বলব না। তবে এটুকু জেনে রাখুন, এ ধরনের কাজ আগে কখনো করিনি। এখানে আসার আগে উপন্যাসটি কয়েকবার পড়েছি। এখানে এসে পড়ছি চিত্রনাট্য।’

মিম আরও বললেন, ‘আমার হয়েছে পরীক্ষা পড়া মুখস্থ করার অবস্থা! সহকারী পরিচালকদের সামনে খুব ভালো করছি। পরিচালক সৃজিত মুখার্জি যখন সামনে এলেন, মনে হলো সব সংলাপ ভুলে গেছি!’

কলকাতার পর ‘ইয়েতির অভিযান’ ছবির শুটিং হবে সুইজারল্যান্ডে। মিম জানালেন, সেখানে তিনি ১৭ থেকে ২৩ জুন পর্যন্ত থাকবেন।

২৩ এপ্রিল কলকাতার আইনক্সে মিটিং শেষে সৃজিত মুখার্জি, মিম, রবি কিনাগি, প্রসেনজিৎ​ ও আব্দুল আজিজ
Reneta

গল্পে এভারেস্টের কথা থাকলেও পরিচালক সৃজিত মুখার্জি সংবাদ মাধ্যমকে বললেন, ‘‌এভারেস্টের বেস ক্যাম্পে শুটিং করতে পারলেই ভালো হতো। কিন্তু সেখানে এখন অনুমতি পাওয়া যাবে না। তাই সুইজারল্যান্ডের কথাই ভেবেছি। সেখানে সারা বছর বরফ পাওয়া যায়। ছবির কিছুটা অংশ নেপালে শুটিং করার ইচ্ছা আছে।’‌

‘মিশর রহ​স্য’ ছবির পর ‘কাকাবাবু’র চরিত্রে এবারও অভিনয় করছেন প্রসেনজিৎ​। পরিচালক জানালেন, তার লুক থাকছে আগের মতোই। বদলে যাচ্ছে সন্তু। এবার এই ভূমিকায় অভিনয় করছেন আরিয়ান ভৌমিক।

‘ইয়েতির অভিযান’ ছবির কাজের ফাঁকে ফাঁকে আরেকটি ছবির শুটিং করবেন মিম। জানালেন, ২৩ মে কলকাতায় শুরু হচ্ছে রবি কিনাগির ‘ওলট-পালট’ ছবির শুটিং। এই ছবিতে বাংলাদেশ থেকে আরিফিন শুভ, রোশান, পিয়া বিপাশা অভিনয় করবেন। আর কলকাতা থেকে থাকছেন সোহম, যিশু ও শুভশ্রী।

এই দুটি ছবিই বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনায় তৈরি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদ্যা সিনহা মিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম: প্রভাব খাটিয়ে ভর্তির সুযোগ নেই

পরবর্তী

ইউরোপার শিরোপা থেকে এক কদম দূরে ম্যানইউ

পরবর্তী

ইউরোপার শিরোপা থেকে এক কদম দূরে ম্যানইউ

ভোলায় মুগডালের ভালো ফলন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT