চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মোকাবেলায় যেন আইন প্রয়োগ করতে না হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৩৫ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

করোনা ভাইরাস কতোটা দ্রুত ছড়িয়ে বিপুল ক্ষতি করতে পারে চীন ও ইটালির ঘটনায় তা দৃশ্যমান। বৈশ্বিক মহামারী ঘোষণা করে সচেতনতা অবলম্বন পদ্ধতিও বলতে গেলে হার মানছে করোনা ভাইরাসের কাছে। এরমধ্যে বাংলাদেশ করোনা মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত ৪ হাজার ৬শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজারের বেশি। বাংলাদেশে প্রথম তিন জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তবে তাদের মধ্যে দু’জন এখন সুস্থ। এটা বাংলাদেশের জন্য অবশ্যই সুখবর।

তবে এমন সুখবরে আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। এটাই বাস্তবতা। কারণ, ইউরোপ-আমেরিকাসহ উন্নত বিশ্ব এখনও করোনা ভাইরাসে নাকাল। তারা প্রতিনিয়ত সর্বাত্মক যুদ্ধ করে যাচ্ছে এ ভাইরাসের বিরুদ্ধে। বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের খবরে প্রথম দিকে অনেক সচেতনতা লক্ষ্য করা গেলেও সুস্থতার খবরে তার কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে।

Banglabid

এমনকি এ বিষয়ে আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে সতর্কতা জারি করতে হয়েছে। তিনি জানিয়েছেন: ‘করোনা ভাইরাস প্রতিরোধে যাদের কোয়ারেন্টাইনে থাকার কথা তারা সরকারের সহানুভূতিশীল পরামর্শ অমান্য করলে সংক্রামক রোগ আইন প্রয়োগ করা হবে।’ আমরা চাই না মানুষ থেকে মানুষে ছড়ানো করোনা ভাইরাসের এ সময়ে এমন কোনো আইন প্রয়োগ হোক। সবাই মিলে একসঙ্গে করোনা প্রতিরোধে ভূমিকা রাখবে বলেই আমাদের প্রত্যাশা।

করোনা ভাইরাস কোনো পক্ষেরই দায়িত্বজ্ঞানহীন আচরণ ও কথা কাম্য নয়। বৈশ্বিক মহামারী মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইইডিসিআর’র নির্দেশনা মেনে চলতে হবে। এজন্য আতঙ্ক ছড়ানো যেমন উচিৎ নয়, তেমনই দেশে করোনা তেমন কোনো ক্ষতি করতে বা দ্রুত ছড়াতে পারবে না এমন তথ্যও অগ্রহণযোগ্য। এমন দেশে করোনা মোকাবেলায় সর্বোচ্চ মনোযোগ দিতে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT