চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: নিষেধাজ্ঞা অমান্য করে মুজিববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৬:৪১ অপরাহ্ণ ২০, মার্চ ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে নিষেধাজ্ঞা অমান্য করে মুজিববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছে ভূঞাপুরের অর্জুনার টাইগার ক্লাব নামের একটি সংগঠন।

গতকাল বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে এ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী মোল্যা।

স্থানীয় প্রশাসনের দাবি, সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে তারা অবগত নন। এজন্য কোন প্রকার অনুমতিও নেয়া হয়নি বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন।

এর আগে জেলা প্রশাসন থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলায় সব ধরনের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ/গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে নির্দেশনা দেয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানানো হয়েছে।

এরপরও শতশত মানুষের এমন সমাগমে সরকার দলীয় জনপ্রতিনিধির সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অজুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা চ্যানেল আই অনলাইনকে বলেন: সাংস্কৃতিক অনুষ্ঠান করার আগে বিষয়টি জানি না। গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতেই টেলিভিশনের খবর দেখে জানলাম কোন ধরনের অনুষ্ঠান, লোকসমাগম করা যাবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান: সারাদেশেই রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ/গণজমায়েত নিষিদ্ধ ঘোষণার পরই বিষয়টি উপজেলার সকল জনপ্রতিনিধিকে অবগত করানো হয়। কিন্তু সেই সময় অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লাকে বারবার ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।

তিনি আরো জানান: অর্জুনাতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেটি প্রশাসন থেকে অনুমতি নেয়া হয়নি। এই সময়ে এটি একেবারেই গ্রহণযোগ্য কাজ হয়নি।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসটাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা: মালয়েশিয়ায় লকডাউন বাস্তবায়নে সেনা মোতায়েন

পরবর্তী

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থী নিহত

পরবর্তী

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থী নিহত

কোয়ারেন্টাইন না মেনে শ্বশুরবাড়িতে ঘোরাফেরায় প্রবাসীর অর্থদণ্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT