চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: খুলনার চার হাসপাতালে ১৯ মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২১
- সেমি লিড, খুলনা
A A

খুলনার চারটি করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৪ এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।

মৃতদের খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চারজন, আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়।

করোনায় মৃতরা হলেন, নগরীর সোনাডাঙ্গার আফজাল হোসেন (৫০), দৌলতপুরের সামাদ মোল্লা (৭৫), ফুলবাড়ীগেটের গাজী সামসুর রহমান (৮৪), ১ নম্বর কাস্টমঘাটের সুমি (২২) এবং বাগেরহাটের বিষ্ণুপুরের সামসুন্নেছা (৪৭)। এছাড়া উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৫ জন। যার মধ্যে রেড জোনে ১৩০ জন, ইয়ালো জোনে ২৫ জন, আইসিইউতে ২০ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, ২৪ ঘণ্টায় নগরীর সোনাডাঙ্গার আলমগীর মল্লিক (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৪ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

Reneta

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন খুলনার রূপসা উপজেলার আইচগাতীর কালাম সরদার (৭৮), সিংহেরটর এলাকার তাসলিমা (৪৫), ডুমুরিয়ার সৈয়দ মুজিবুর রহমান (৮০) ও ঘোনাবান্ধা এলাকার চিত্তরঞ্জন মন্ডল (৮০)।

এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন। এর মধ্যে ৩৫ জন পুরুষ ও ৪১ জন নারী রয়েছেন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসখুলনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি ক্লপের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

জুলাই ২৫, ২০২৬

সেকেন্ড লিড থেকে সুপারস্টার, পূর্ণিমার সাথে আড্ডায় স্মৃতিমেদুর শাকিব

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT