চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মৃত্যু সাড়ে ১৭ হাজার ছাড়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ সংক্রমণের ৪৯৭তম দিনে দেশে শেষ ২৪ ঘণ্টায় ২০৪ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৯ জন।

এই সময়ে আট হাজার ৪৮৯ রোগী শনাক্ত হয়েছে। এর আগে ১২ জুলাই দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল ১৩ হাজার ৭৬৮ জন। গত ১১ জুলাই সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষায় আট হাজার ৪৮৯ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৫২ লাখ ৯৩ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৯ লাখ ২২ হাজার ২৫৮টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ১৫ হাজার ৫৮১টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১০ লাখ ৯২ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় আট হাজার ৮২০ জনসহ মোট নয় লাখ ২৩ হাজার ১৬৩ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৫১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ২০৪ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১২৫ জন পুরুষ ও ৭৯ জন নারী। তাদের মধ্যে ২০২ জনের হাসপাতালে (সরকারিতে ১৬১ জন, বেসরকারিতে ৪১ জন) ও বাড়িতে দু’জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১৭ হাজার ৬৬৯। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬২ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ১৫ হাজার ৭৭৯ জন, যার শতকরা হার ৮৯ দশমিক ৩০ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন এক হাজার ৪৬৯ জন, যার শতকরা হার আট দশমিক ৩১ শতাংশ। বাসায় ৪০১ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ২৭। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২০ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১২ হাজার ২৯১ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৯ দশমিক ৫৬ শতাংশ এবং পাঁচ হাজার ৩৭৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩০ দশমিক ৪৪ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮৭ জনের মধ্যে এগারো থেকে বিশ বয়সী দু’জন, একুশ থেকে ত্রিশ বয়সী পাঁচজন, ত্রিশোর্ধ্ব ১২ জন, চল্লিশোর্ধ্ব ২৫ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৮ জন এবং ষাটোর্ধ্ব ৫১ জন, সত্তরোর্ধ্ব ৩৫ জন, আশি উর্ধ্ব ১৫ এবং নব্বই উর্ধ্ব একজন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৪৯ জন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে দু’জন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে চারজন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৯ কোটি চার লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪০ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ কোটি ৩৪ লাখের বেশি।

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তশনাক্তের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জীবন ও জীবিকার ব্যালেন্স করতেই লকডাউন শিথিল’

পরবর্তী

কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমায় বাপ্পী-মিতু

পরবর্তী
বাপ্পী ও মিতু সিনেমার দৃশ্যে প্রেমের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমায় বাপ্পী-মিতু

বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ অনুশীলনে ব্যাটিং প্র্যাকটিস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় ওয়ানডেতেও অনিশ্চিত মোস্তাফিজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT