চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার কাপ্পা ভ্যারিয়েন্ট নিয়ে এখনই সতর্কতা জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০৩ অপরাহ্ণ ১০, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A
বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ইতোমধ্যে ভারত দাপিয়ে পুরো এশিয়ার আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট যে সবচেয়ে বেশি সংক্রামক সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও স্বীকার করেছে। এরমধ্যেই আরেক দুঃসংবাদ এলো। ভারতে এবার শনাক্ত হয়েছে করোনার কাপ্পা ভ্যারিয়েন্ট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেশটির উত্তরপ্রদেশে কাপ্পা ভ্যারিয়েন্টে আক্রান্ত দু’জনের খোঁজ পেয়েছেন চিকিৎসকরা। রাজ্যে দু’জনের দেহে এই নতুন ধরনের ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

ডেল্টা ভ্যারিয়েন্টের বেলায়ও শুরু থেকেই সরকার সচেষ্ট ছিল। করোনা সংক্রমণ রোধে সীমান্ত বন্ধ করাসহ নানাবিধ প্রচেষ্টা লক্ষণীয় ছিল। এরপরও সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ তীব্র। এরমধ্যেই কাপ্পা ভ্যারিয়েন্ট স্বাভাবিকভাবেই শঙ্কার কারণ।

Banglabid

তবে এ বিষয়ে আশার বাণীও রয়েছে। উত্তরপ্রদেশের স্বাস্থ্য বিভাগের সহকারী মুখ্যসচিব অমিত মোহন প্রসাদ দাবি করেছেন, এই কাপ্পা ভ্যারিয়েন্ট রাজ্যে নতুন নয়। এর আগেও এই ধরনের ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছিল। চিন্তার কোনও কারণ নেই। এই ভ্যারিয়েন্টে যারা আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসার কোনও অসুবিধা হবে না।

তবুও এ বিষয়ে আগে থেকে সচেতন থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। এছাড়াও ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় যথাযথ কর্মদ্যোগ জরুরি। অবশ্য এরই ধারাবাহিকতায় দেশে কঠোর লকডাউন চলমান। কিন্তু সেক্ষেত্রেও জনগণের ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে।

এরমধ্যেই দেশজুড়ে ঈদুল আযহার পশুর হাট বসতে শুরু করেছে। সেখানে স্বাস্থ্যবিধি মানা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা রয়েছে। করোনাভাইরাস এখন যেহেতু নতুন বিষয় নয়, আর মৃত্যু ও শনাক্তের সংখ্যাও প্রতিনিয়ত সর্বোচ্চ রেকর্ড গড়ছে, তাই সবাইকে সচেতন হতেই হবে। এর ব্যত্যয় ঘটলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যা কখনোই কাম্য নয়। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকাপ্পা ভ্যারিয়েন্টসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গানের মানুষেরা এবার এক ছাতার নিচে

পরবর্তী

দরিদ্র-অসহায় মানুষের পাশে রামুর সেনাসদস্যরা

পরবর্তী
রামুর সেনাসদস্যরা দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দরিদ্র-অসহায় মানুষের পাশে রামুর সেনাসদস্যরা

স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জের দুর্ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জের মর্মান্তিক দুর্ঘটনা একটি হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

নুসরাত হত্যা মামলায় বড় পরিবর্তন, বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬

ছেলের জন্য বলিউডে দ্বারে দ্বারে ঘুরেছেন বিবেকের বাবা!

আগস্ট ২৪, ২০২৬

ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি পাচ্ছে ইউক্রেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বদল ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

একাদশে ভর্তিতে নতুন নিয়ম, যে বিভাগে মাইগ্রেশন করা যাবে না

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT