চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সম্মুখযোদ্ধাদের পরিবারের পাশে এমপি একরাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১১, মে ২০২০
বাংলাদেশ
A A

করোনাভাইরাস এ মারা যাওয়া সম্মুখযোদ্ধা সাংবাদিক হুমায়ুন কবির খোকন, পুলিশ সদস্য জসিম উদ্দিন ও ডাক্তার মঈন উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরি।

এরই ধারাবাহিকতায় নতুন করে আজ আবারও মৃত্যুবরণকারী সাংবাদিক আসলাম রহমান ও মাহমুদুদল হাকিম অপুর পরিবারকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা এবং নিহত পুলিশ সদস্য জালাল উদ্দিন খোকা, শ্রী রঘুনাথ রায়, মো. আব্দুল খালেক, মো. আশেক মাহমুদ , সুলতানুল আরেফিন এবং নাজির উদ্দীনদের পরিবারের জন্য ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা দিয়েছেন।

এছাড়া করোনা ঝুকিতে থাকা নোয়াখালীর স্থানীয় সাংবাদিকদের জন্য ২ লক্ষ ও অসুস্থ থাকা একজন সাংবাদিককে ৫০ হাজার টাকাসহ কৃষি যন্ত্রপাতি ক্রয় বাবদ কৃষকদের জন্য ১৪ লাখ টাকা দিয়েছেন।

আর নতুন করে সদর পৌরসভার ২০০০ জনের তালিকা তৈরি করে প্রতিজনকে ১০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা সহায়তা দিয়েছেন এমপি একরাম।

করোনা সংক্রমণের শুরু থেকেই প্রতিদিন নতুন উদ্যোগ নিয়ে নোয়াখালীর জনগণের পাশে আছেন তিনি। এছাড়া মহামারি করোনার ছোবলে দিশেহারা খেটে খাওয়া মানুষের মাঝে বিগত দুই মাস ধরে খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রেখেছেন এই সাংসদ।

এ বিষয়ে একরামুল করিম চৌধুরি বলেন: রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার নিজস্ব তহবিল থেকে এসব সাহায্য-সহযোগিতা করে যাচ্ছি। এ কার্যক্রম অব্যহত থাকবে।

তিনি বলেন: আমার এলাকার অসহায়-মধ্যবিত্ত মানুষ যেন কষ্ট না পায় সেই লক্ষে ‘একরাম চৌধুরি ফাউন্ডেশন’ গঠন করেছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করবো। আমি সমাজের সকল বিত্তবানদের আহ্বান জানাই এই ক্রান্তিকালে মানুষের পাশে থাকার।

অন্যদিকে করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি নিজের অর্থায়নে জনগণের পাশে আছেন একরামুল করিম চৌধুরি। এর আগে প্রায় কোটি টাকা ব্যয়ে জেলার ৬০-৭০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন তিনি।

ট্যাগ: এমপি একরাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাছাকাছি তারা, আইসোলেশনে খুঁজে পেয়েছেন ভালোবাসা

পরবর্তী

বাঘি থ্রি: পরিবেশকদের কাছে পাওনা ৪০ কোটি রুপি

পরবর্তী

বাঘি থ্রি: পরিবেশকদের কাছে পাওনা ৪০ কোটি রুপি

হালদা নদীর ডলফিন রক্ষায় ভার্চুয়াল আদালতে রিট

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT