চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সন্দ্বীপে ফোন করলেই পৌঁছে যাচ্ছে ত্রাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০২০
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
ত্রাণ

দিন কিংবা রাতে ফোন করলেই বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। এ জন্য সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের একটি টিম ৮টি মোটরসাইকেল নিয়ে সবসময় প্রস্তুত। প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে সন্দ্বীপের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে বাড়ি বাড়ি এ ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের কিছু তরুণের উদ্যোগে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে ত্রাণ বিতরণের চিত্র এটি।

সন্দ্বীপের ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৪লাখ লোকের বসবাস। এর মধ্যে অধিকাংশ দিনমজুর ও হতদরিদ্র। করোনা ভাইরাস মহামারীতে দোকানপাট বন্ধ থাকায় জনজীবন অনেকটা বিপন্ন। সরকারিভাবে গত দুই সপ্তাহে ত্রাণ দেওয়া হয়েছে মাত্র ১৫শ’ জনকে।

জনগণের এই দুর্দশার কথা চিন্তা করে সন্দ্বীপের তরুণদের মধ্যে একজন সদস্য বলেন, তাদের ফেসবুক এর মাধ্যমে সন্দ্বীপের সাংসদ সদস্য ও প্রবাসীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে এ কার্যক্রম শুরু করে। গত ২৬ মার্চ ৪০০শ’ পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ৮ কেজি আলু, এক কেজি মসুর ডাল,এক কেজি চিড়া, এক কেজি লবণ ও একটি করে সাবান দেওয়া হয়েছে।

এজন্য তারা সোশ্যাল মিডিয়াতে মোবাইল নম্বর দিয়ে একটি হেল্প লাইন সার্ভিস চালু করেছে। যাতে কল করলে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে নির্দিষ্ট ত্রাণ। এর মধ্যে অনেকে সামনে এসে ত্রাণ নিতে অপারগতা জানালে তার দেওয়া গোপন স্থানে ত্রাণ পৌঁছে দিচ্ছে এই গ্রুপের সদস্যরা। এই সার্ভিস শুধু দিনেই নয় রাতেও চলমান রয়েছে।

হোম সার্ভিস দেওয়া সদস্যদের মধ্যে একজন হান্নান তারেক জানান, মোবাইলে কল পেয়ে ত্রাণ নিয়ে যাওয়ার পর ভুক্তভোগী সামনে আসেনি। পরে কল করে জানালেন সন্দ্বীপের একটি বিদ্যালয়ের পিছনে রেখে আসতে। কিছু সময় পর তিনি ত্রাণ পেয়ে নিশ্চিত করলেন। এভাবে গোপনে সার্ভিস নিয়েছেন প্রায় এক শতাধিক পরিবার।

এই সদস্যদের মোটরসাইকেলের সামনে লেখা জরুরী ত্রাণ বিতরণ। প্রতিদিনই ছুটে যাচ্ছে সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে। এদের মধ্যে কেউ ছাত্র, কেউ ব্যবসায়ী সবাই ব্যস্ত পরের উপকারে। কখনো প্রখর রোদ কিংবা গভীর রাতে এই তরুণদের ক্লান্তিহীন ছুটে চলা।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসত্রাণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: প্রণোদনা চায় প্রবাসী শিক্ষাপ্রতিষ্ঠানও

পরবর্তী

করোনাভাইরাস: কৃষিখাতে প্রণোদনা ৫ হাজার কোটি টাকা

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: কৃষিখাতে প্রণোদনা ৫ হাজার কোটি টাকা

সিনেমা মুক্তির দিনে মৃত্যু হলো নির্মাতার!

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT