চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুশূন্য শেষ ১৭ দিন, শনাক্ত ১০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ০৭, মে ২০২২
বাংলাদেশ
A A

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭৮৯তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৭ দিন কোভিডে মৃত্যুহীন থাকল বাংলাদেশ। গত ২০ এপ্রিল একজনের মৃত্যুর খবর এসেছিল। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১০ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয়েছিল ১৯ জন।

গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

Banglabid

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) দুই হাজার ৬৫৬ টি পরীক্ষায় ১০ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯২ লাখ ৫৯ হাজার ৫৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৪৭ হাজার ৭৯০টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪০ লাখ ৭ হাজার ২৪৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২১৭ জনসহ মোট ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫১ কোটি ৬৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৭৫ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৭ কোটি ১৩ লাখের বেশি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রবিবার সকালে ‘চন্দ্রাবতী কথা’র টিভি প্রিমিয়ার

পরবর্তী

আশির দশকের ফুটবলার আব্দুর রশিদ মারা গেছেন

পরবর্তী
প্রয়াত আশির দশকের ফুটবলার আব্দুর রশিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আশির দশকের ফুটবলার আব্দুর রশিদ মারা গেছেন

শাহজাদপুরে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন, সুন্দর উদ্যান ও অনুষ্ঠানস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকবির জন্মবার্ষিকীতে শাহজাদপুরে ৩ দিন ধরে অনুষ্ঠান

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT