চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মন্ত্রী যাওয়ার আগে হাসপাতালের ওয়ার্ডজুড়ে রোগীর থুতু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন- এমন সন্দেহে ভারতের একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন কয়েক ব্যক্তি। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে ওয়ার্ডের ভেতরে যেখানে-সেখানে থুতু ফেলেছেন তারা। শুধু তাই নয়, জানালা দিয়ে বাইরেও থুতু ফেলে ভীতি তৈরি করেন ওই ব্যক্তিরা।

ভারতের আসামের গোলাঘাটে ঘটেছে এই ঘটনা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ওই হাসপাতাল সফরের আগে এই ঘটনা ঘটে।

আসামে কোভিড-১৯ আক্রান্ত আটজনের সংস্পর্শে সরাসরি আসা ৪২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। তারা সবাই দিল্লিতে তাবলীগের সদর দপ্তর নিজামুদ্দিনে একটি সমাবেশে অংশ নিয়েছিলেন। সেই সমাবেশকে এই ছোঁয়াচে রোগ ছড়ানোর একটি কেন্দ্র বলা হচ্ছে।

Banglabid

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীরা চিকিৎসাকর্মীদের উপরও থুতু ফেলার চেষ্টা করেন। কোয়ারেন্টাইন ওয়ার্ডের জানালা বন্ধ করার জন্য হাসপাতালের কর্মীদের ভবনের বাইরে দিয়ে উপরে উঠতে হয়।

ওই তাবলীগ জামায়াত থেকে যারা ফিরেছেন, তাদের মধ্যে আরও চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আসামে মোট আক্রান্তের সংখ্যা ২০ জন। আক্রান্তদের সবাই নিজামুদ্দিনের তাবলীগ জামায়াতে অংশ নেন।

বিশ্ব শর্মা বলেন, গোলাঘাটের অনেক রোগী যাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তারা ভাবছেন তাদের অবস্থা স্থিতিশীল। আমরা জোর করে তাদের এখানে এনেছি। তাই তারা পুরোটা জায়গা জুড়ে থুতু ফেলছেন। তাদেরকে বোঝাতে হবে যে, সব জায়গায় থুতু ফেলা ঠিক নয়। এতে করে রোগটা আরো ছড়াবে।

Reneta

তিনি বলেন, তারা জানালা দিয়েও থুতু ফেলছে শুনে কষ্ট পেলাম। এসব রোগীদের সচেতন হতে হবে। আর সমাজের এসব রোগীর সঙ্গে খারাপ ব্যবহারের সুযোগ নেই।

পুরো ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮৬ জন। আর নিশ্চিত করোনা আক্রান্ত তিন হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছে ৪৭৮ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলে গেলেন ‘লিন অন মি’র গায়ক বিল উইথার্স

পরবর্তী

সিভিল সার্ভিসের জন্য সোশ্যাল মিডিয়া প্রোটকল চালু করুন

পরবর্তী

সিভিল সার্ভিসের জন্য সোশ্যাল মিডিয়া প্রোটকল চালু করুন

সরকার কী আসলেই করোনা আক্রান্তের তথ্য গোপন করছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT