চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মক্কা শহর ছাড়া ব্যাংক খোলার নির্দেশ সৌদি কর্তৃপক্ষের

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৯:৩০ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

মক্কা শহর ছাড়া সৌদি আরবের অন্যান্য শহরগুলোতে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যাংক এবং রেমিটেন্স এর সাথে সংশ্লিষ্ট সেন্টারগুলোকে খোলার নির্দেশ দিয়েছে সৌদি সরকারের মুদ্রা কর্তৃপক্ষ বা সৌদি মনিটারি এজেন্সি (সামা)।

মহামারী করোনাভাইরাসের কারণে সৌদি আরবে দীর্ঘ দেড় মাসের উপর লকডাউন এবং কারফিউ বলবৎ থাকায় সব ধরণের অফিস-আদালত কল কারখানার সাথে বন্ধ হয়ে যায় আর্থিক প্রতিষ্ঠানগুলো। ফলে স্থানীয়দের পাশাপাশি দেশে অর্থ প্রেরণের দুর্ভোগে পড়েন প্রবাসীরা। বুধবার থেকে ১৩ মে পর্যন্ত আংশিক কারফিউ প্রত্যাহার করায় ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয়েছে বলে সৌদি গণমাধ্যম জানিয়েছে।

তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গ্রাহক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক দূরত্ব বজায় রেখে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয়দের অর্থ লেনদেন এবং প্রবাসীদের অর্থ স্থানান্তরের যাতে সহজভাবে করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

সৌদি সরকারের মুদ্রা কর্তৃপক্ষের এমন নির্দেশ এর ফলে প্রবাসীরা তাদের পরিবার পরিজনদের জন্য অর্থ প্রেরণ সহজতর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গতকাল পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি আরবে ২০৭৭ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যুবরণ করেছে ১৫২ জন। করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছে। গতকাল পর্যন্ত স্থানীয় দূতাবাস ও কনস্যুলেট হইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫২ জন প্রবাসী বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

ট্যাগ: করোনাভাইরাসব্যাংক খোলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিম জং উন’র পর নর্থ কোরিয়ার নেতা কে?

পরবর্তী

শুধু যুক্তরাষ্ট্রেই করোনা আক্রান্ত ১০ লাখের বেশি

পরবর্তী

শুধু যুক্তরাষ্ট্রেই করোনা আক্রান্ত ১০ লাখের বেশি

শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ইরফান খান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT