চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃত্যু পৌনে ২ লাখের কাছাকাছি, আক্রান্ত প্রায় ২৫ লাখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০২০
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে সারাবিশ্বে ১ লাখ ৭০ হাজার ৪৩৬ মানুষের প্রাণহানি ঘটেছে। মোট আক্রান্ত হয়েছে প্রায় ২৫ লাখ (২৪ লাখ ৮১ হাজার ২৮৭)জন। ডিসেম্বরে শনাক্ত হওয়া ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৫৩৩৬ জন এবং নতুন আক্রান্ত ৭৩ হাজার ৯২৮ জন।

ওয়ার্ল্ডমিটারের তথ্যমতে, মোট মৃত্যু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনেই মারা গেছে ১৯৩৯ জন। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু ৪২ হাজার ৫১৪। নতুন আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১২৩।

২৪ ঘণ্টায় করোনায় সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই আছে ফ্রান্স। দেশটিতে নতুন ২ হাজার ৪৪৯ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মারা গেছেন ২০ হাজার ২৬৫ জন। একদিনেই মারা গেছে ৫৪৭ জন।

Banglabid

ইউরোপের অপর দুই দেশ স্পেন এবং ইটালিতেও মৃত্যুর মিছিল কিছুটা শিথিল হচ্ছে। দেশদুটিতে গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ৩৯৯ এবং ৪৫৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ইটালিতে সব মিলিয়ে মারা গেছেন ২৪ হাজার ১১৪ জন।যুক্তরাষ্ট্রের পর ইটালিতে মৃত্যু সংখ্যা সবচেয়ে বেশি, মৃত্যুর আধিক্যের দিক দিয়ে চতুর্থ দেশ স্পেন। দেশটিতে ২৪ হাজার ৮৫২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য মিলেছে। এরপর যুক্তরাজ্য, দেশটিতে মোট মৃত্যু ১৬ হাজার ৫০৯ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় জার্মানিতে ২২০ জন, যুক্তরাজ্যে ৪৪৯, ইরান ৯১, বেলজিয়ামে ১৪৫, নেদারল্যান্ডসে ৬৭ জন এবং তুরস্কে ১২৩, ব্রাজিলে ১২৫,কানাডা ১০৩, সুইডেনে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Reneta

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে গত ২৪ ঘণ্টায় চীনে কোন ব্যক্তি করোনায় মারা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্বাভাবিকতার মধ্যে যা কিছু স্বাভাবিক

পরবর্তী

রেযা খান, একের ভেতর সব!

পরবর্তী

রেযা খান, একের ভেতর সব!

কারোনাভাইরাস: সৌদি আরবের শপিংমলে বসেছে থার্মাল ক্যামেরা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT