চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দ্বিতীয় সংক্রমণের তীব্রতায় আবারও ইউরোপে লকডাউন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার কারণে লকডাউন ঘোষণা করছে ইউরোপের বিভিন্ন দেশ।

বিবিসি বলছে, চেক প্রজাতন্ত্র তিন সপ্তাহের আংশিক লকডাউনে যাচ্ছে। স্কুল, বার এবং রেস্টুরেন্ট, ক্লাবগুলো বন্ধ থাকবে। জনসাধারণের অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ থাকবে।

এর আগে নেদারল্যান্ডও চার সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করেছে এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার রাত থেকে বার, রেস্টুরেন্ট, ক্লাব, বার, বন্ধ ঘোষণা করা হতে পারে। অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ। জরুরি পরিষেবা ব্যতিত পরিবহন বন্ধ রাখতে পারে।

স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য সহ অনেক দেশে আবারও হাসপাতালে ভর্তি দ্রুত বাড়ছে।

প্যারিসের হাসপাতালগুলোতে পরের সপ্তাহের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ৯০ শতাংশ পূরণ হয়ে যাওয়ার আশঙ্কা করছে দেশটির চিকিৎসকরা।

বুধবার টেলিভিশন ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট নতুন করে বিভিন্ন বিধিনিষেধ ঘোষণা করবেন বলে জানা গেছে। প্যারিসসহ হটস্পটগুলোতে কারফিউ জারি করা হতে পারে।।

যুক্তরাজ্যেও নতুন করে লকডাউনের কথা ভাবছে। দেশটিতে তীব্র আকারে বাড়ছে ভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৩৪ জন আক্রান্ত হয়েছে। আগেরদিন তা ছিলো ১৩ হাজারে। গতকাল মারা গেছে ১৪৩ জন।

গত একদিনে ইউরোপের দেশগুলোতে ১ লাখ ৫ হাজার ৭৬৪ মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে ১ হাজার ১১৩ জন।।

করোনার এমন প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

তিনি বলেছেন, তিনি ইউরোপের পরিস্থিতি “অত্যন্ত উদ্বেগের সাথে দেখছেন” এবং যোগ করেন, আমার অবশ্যই বলতে হবে যে পরিস্থিতি মারাত্মক হবে”।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৩ হাজার ২৮৬ ও মারা গেছে ৫ হাজার ৮ জন।

ট্যাগ: ইউরোপকরোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারের হ্যাটট্রিকে উড়ল ব্রাজিল

পরবর্তী

যেসব চুক্তি-দলবদল এখন বার্সার জন্য আবশ্যক

পরবর্তী

যেসব চুক্তি-দলবদল এখন বার্সার জন্য আবশ্যক

নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT